ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • আফগানিস্তানে টানেল দুর্ঘটনায় নিহত ১২

    আফগানিস্তানে টানেল দুর্ঘটনায় নিহত ১২
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আফগান রাজধানীর উত্তরের সঙ্গে সংযোগকারী আলপাইন টানেলে এক দুর্ঘটনায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। এতে আরও বেশ কয়েক ডজন আহত হয়েছেন। 

    রোববার তালেবান পরিচালিত প্রশাসনের ডেপুটি মুখপাত্র কারি ইউসুফ আহমাদি এ তথ্য নিশ্চিত করেছেন।

    তিনি বলেন, কাবুল থেকে ৯০ কিলোমিটার (৫৬ মাইল) উত্তরে অবস্থিত সালং টানেলে দুর্ঘটনায় ৩৭ জন আহত হন।

    আহমাদি বলেন, ‘ইসলামি আমিরাত নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে এবং এ ধরনের ভয়াবহ ঘটনার পুনরাবৃত্তি রোধে আরও গুরুতর প্রচেষ্টা চালাতে সংশ্লিষ্ট সব পক্ষকে আহ্বান জানাই’।

    গণপূর্ত মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্থানীয় সম্প্রচারমাধ্যম তুলু নিউজ জানিয়েছে, শনিবার রাতে একটি জ্বালানি ট্রাক উল্টে সুড়ঙ্গে আগুন ধরে যায়। মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, রোববার আগুন নিভিয়ে ফেলা হয়, কিন্তু টানেলটি যান চলাচলের জন্য বন্ধ ছিল এবং মৃতের সংখ্যা বাড়তে পারে।

    তথ্যসূত্র: রয়টার্স।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ