ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • বাইসাইকেলে কাঠমান্ডু থেকে ঢাকার পথে জার্মান রাষ্ট্রদূত

    বাইসাইকেলে কাঠমান্ডু থেকে ঢাকার পথে জার্মান রাষ্ট্রদূত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নেপালে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত টমাস প্রিঞ্জ বাইসাইকেলে করে কাঠমান্ডু থেকে ঢাকার পথে রওয়ানা দিয়েছেন। তিনি ইতোমধ্যেই বাংলাদেশে প্রবেশও করেছেন।

    মূলত স্ত্রীর সঙ্গে ছুটি কাটাতে তিনি ঢাকায় আসছেন।

    টমাস প্রিঞ্জ রোববার (১৮ ডিসেম্বর) এক টুইটার বার্তায় বলেন, বাংলাদেশে সাইকেলে করে প্রবেশ করেছি। এদেশের অনেক মানুষ আমাকে স্বাগত জানিয়েছেন। এর মধ্যে অনেক বাংলাদেশি সাংবাদিকও ছিলেন।

    সূত্র জানায়, গত ১০ ডিসেম্বর কাঠমান্ডু থেকে বাইসাইকেল চালিয়ে ঢাকার পথে রওয়ানা দেন টমাস প্রিঞ্জ। গত ১৬ ডিসেম্বর তিনি দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। প্রতিদিন ১২৫ কিলোমিটার বাইসাইকেল চালাচ্ছেন তিনি।

    টমাস প্রিঞ্জ ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত বাংলাদেশে জার্মান রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। সে সময় এক বাংলাদেশি নারীকে বিয়ে করেন তিনি। স্ত্রীর সঙ্গে ছুটি কাটাতেই বাংলাদেশে এসেছেন। মূলত শখের বশেই কাঠমান্ডু থেকে বাইসাইকেলে করে ঢাকা আসছেন তিনি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ