ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • তেল ভেবে বিষপানে গৃহবধূর মৃত্যু

    তেল ভেবে বিষপানে গৃহবধূর মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর কোম্পানীগঞ্জে তেল ভেবে বিষপানে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। 

    নিহত শিরিন আক্তার (২৮) উপজেলার চরফকিরা ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের গুচ্ছ গ্রামের মো.বাহার মিয়ার স্ত্রী।  

     শনিবার (১৭ ডিসেম্বর) বিকেলের দিকে উপজেলার চরফকিরা ইউনিয়নের গুচ্ছগ্রামে এই ঘটনা ঘটে।

    স্থানীয় ইউপি সদস্য ফখরুল ইসলাম রুবেল মুঠোফোনে নিহতের স্বজনদের বরাত দিয়ে জানান, শনিবার দুপুরের খাবার শেষে পেটে ব্যথা অনুভব করে শিরিন। এ সময় পেটের ব্যথা উপশমের জন্য জয়তুনের তেল খেতে গিয়ে ভুলবশত বোতলে রাখা বিষ পান করে ফেলেন। এতে সে গুরুত্বর অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।  

    এ বিষয়ে জানতে চাইলে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম জানান, ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল থেকে বিষয়টি আমাকে অবগত করা হয়েছে। ময়না তদন্ত শেষে এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হবে। পরবর্তীতে কোম্পানীগঞ্জ থানা এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ