ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • বিশ্বে করোনায় আরও ১১০৪ জনের মৃত্যু

    বিশ্বে করোনায় আরও ১১০৪ জনের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১ হাজার ১০৪ জনের মৃত্যু হয়েছে। নতুন করে সংক্রমিত হয়েছেন ৪ লাখ ৭৩ হাজার ৬১৫ জন। এ নিয়ে মহামারির শুরু থেকে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬ লাখ ৬৯ হাজার ৭৩০ জনে। এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫ কোটি ৬৯ লাখ ৫৩ হাজার ৩৮৪ জনে।  

    গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু ও রোগী শনাক্ত হয়েছে জাপানে। আক্রান্তের দিক থেকে তালিকার ৭ নম্বর থাকা দেশটিতে ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫৩ হাজার ৬০২ জন ও মারা গেছেন ২৫৯ জন।

    জাপানের পর ২৪ ঘণ্টায় সবচেয়ে মানুষের মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। একদিনে দেশটিতে ১৪৭ জনের মৃত্যু ও ২৮ হাজার ৮৭৭ জন সংক্রমিত হয়েছেন। করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ১১ লাখ ১২ হাজার ৯৪৪ জন।

    বাংলাদেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে এসময়ে ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন ১৬ জন। এতে মোট মৃত্যু আগের মতো ২৯ হাজার ৪৩৭ জনে থাকলেও শনাক্ত বেড়েছে দাঁড়িয়েছে ২০ লাখ ৩৬ হাজার ৮৯৭ জনে।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ