ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • পেরুতে জরুরি অবস্থা জারি

    পেরুতে জরুরি অবস্থা জারি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পেরুতে চলমান সহিংসতা বন্ধে জরুরি অবস্থা জারি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। সাবেক প্রেসিডেন্ট পেদ্রো কাস্তিলোর মুক্তি ও নতুন নির্বাচনের দাবিতে দেশজুড়ে জ্বালাও-পোড়াও কর্মসূচি দেখা গেছে। এমন পরিস্থিতিতে বুধবার (১৪ ডিসেম্বর) জরুরি অবস্থা জারি করেছে দেশটির সরকার। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

    বিক্ষোভ ও রাস্তা অবরোধের ফলে জননিরাপত্তা বজায় রাখতে পুলিশকে সহায়তা করবে সেনারা। নতুন নির্বাচনের আহ্বান ও গ্রেফতার হওয়া সাবেক প্রেসিডেন্ট পেদ্রো কাস্তিলোর মুক্তির দাবি ছড়িয়ে পড়েছে পেরুর সর্বত্র। প্রতিদিনই বিক্ষোভকারীরা অবরোধ কর্মসূচি পালন করছেন। গত এক সপ্তাহ ধরে সহিংস বিক্ষোভ চলছে। সড়কে টায়ারে জ্বালিয়ে অবস্থান নিতে দেখা গেছে আন্দোলনকারীদের। পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন নিহত হন। সমর্থকদের রাজপথে অবস্থা নিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন পেরুর এই সাবেক প্রেসিডেন্ট।

    গত ৭ ডিসেম্বর পার্লামেন্টে আয়োজিত ভোটে ক্ষমতাচ্যুত হন তিনি। কাতিস্তালোকে ক্ষমতাচ্যুতের পর গ্রেফতার করা হয়। এর পরই সাবেক ভাইস প্রেসিডেন্ট দিনা বলোয়ার্তে শপথ নেন। এর প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ করছে সমর্থকরা। এর মধ্য দিয়ে চরম রাজনৈতিক সংকটে পড়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তামা উৎপাদনকারী দেশটি।

    বিদ্রোহ ও ষড়যন্ত্রের অভিযোগে গ্রেফতার কাস্তিলোকে ১৮ মাসের কারাদণ্ড প্রদানের অনুরোধ জানিয়েছেন প্রসিকিউটররা। কিন্তু এ বিষয়ে কোনও সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি কর্তৃপক্ষ।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ