ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • রাশিয়া-ইউক্রেন বন্দিবিনিময় : মুক্তি পেলেন ৬৪ ইউক্রেনীয় সেনা

    রাশিয়া-ইউক্রেন বন্দিবিনিময় : মুক্তি পেলেন ৬৪ ইউক্রেনীয় সেনা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইউক্রেনের ৬৪ জন বন্দি সেনা সদস্যকে মুক্তি দিয়েছে রাশিয়া। এ ছাড়া এক মার্কিন নাগরিকও মুক্তি পেয়েছেন। আজ বুধবার দেশ দুটির সবশেষ বন্দিবিনিময়ের মাধ্যমে তাদের হস্তান্তর করে রুশ কর্তৃপক্ষ। খবর আলজাজিরার।

    ইউক্রেনের প্রেসিডেন্ট প্রশাসনের প্রধান আন্দ্রি ইয়ারমাক টেলিগ্রামে লেখেন, আরেকটি বন্দিবিনিময় হলো। আমরা আমাদের মাঝে ফিরছি। দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চলে যুদ্ধ করেছেন এমন ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর ৬৪ জন সেনা বাড়ি ফিরছেন। তারা মূলত বাখমুত শহরের প্রতিরক্ষায় অংশগ্রহণ করেছিলেন।

    এ ছাড়া সুয়েদি মুরেকেজ নামে এক মার্কিন নাগরিকও মুক্ত হয়েছেন বলে জানান তিনি। গত জুনে মুরেকেজকে খেরসন থেকে গ্রেপ্তার করা হয়।

    চারজন নিহত ব্যক্তির মরদেহ ফেরত আনা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

    এর আগে গত ৮ ডিসেম্বর রাশিয়ার সঙ্গে বন্দিবিনিময়ের মাধ্যমে মুক্তি পেয়েছিলেন মার্কিন বাস্কেটবল তারকা ব্রিটনি গ্রিনার। সাবেক অস্ত্র ব্যবসায়ী ও রুশ নাগরিক ভিক্টর বাউটের বিনিময়ে গ্রিনারকে মুক্তি দিয়েছিল রাশিয়া।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ