ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • বিএনপি কোয়ার্টার ফাইনালে হেরেছে, সেমিতে-ফাইনালেও হারবে

    বিএনপি কোয়ার্টার ফাইনালে হেরেছে, সেমিতে-ফাইনালেও হারবে
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির সঙ্গে কোয়ার্টার ফাইনাল খেলা হয়ে গেছে। এরপর সেমি ফাইনাল খেলা হবে।

    নির্বাচনে হবে ফাইনাল খেলা। সব খেলাতেই বিএনপি হারবে।

    সোমবার (১২ ডিসেম্বর) বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি বক্তব্যে তিনি এ কথা বলেন।

    শহরের টাউন ফুটবল মাঠে আজ জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়। সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ।

    বক্তব্যে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বিএনপি সরকার পতনের দিবা স্বপ্ন দেখছে। ১০ ডিসেম্বরে শুধু আতঙ্ক সৃষ্টি করা ছাড়া বিএনপি কিছুই করতে পারেনি। ১০ দফা দাবি দিয়েছে তার মধ্যে নতুন কোনো দাবি নেই। আন্দোলনে হেরেছে মানে নির্বাচনেও হারবে।

    এর আগে এদিন সকাল সাড়ে ৮টায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছিল। এ সংঘর্ষে অন্তত ছয়জন আহত হয়েছে বলে দাবি করা হচ্ছে।

    জেলা আওয়ামী লীগের সম্মেলনের আগে দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় ওবাইদুল কাদের বলেন, কেন ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটলো তা খতিয়ে দেখতে হবে। এ জন্য চুয়াডাঙ্গায় আগত কেন্দ্রীয় নেতাদের তদন্ত করে দেখতে বলা হয়েছে।

    রিজার্ভ নিয়ে তিনি আরও বলেন, দেশে ৫ মাসের রিজার্ভ মজুদ আছে। তিন মাসের রিজার্ভ জমা থাকলেই দেশ স্বাভাবিক পরিস্থিতিতে থাকে। সেখানে ৫ মাসের রিজার্ভ মানে দেশে কোনো সংকট নেই।

    এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম প্রধান বক্তা এবং খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, কেন্দ্রীয় অন্য নেতারাও সম্মেলনে বক্তৃতা দেন।

    এদিকে সম্মেলনকে ঘিরে দলীয় নেতা-কর্মীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। পদ প্রত্যাশী নেতা-কর্মীদের বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন ও তোরণে তোরণে ছেয়ে গেছে পুরো জেলা শহর। এই সম্মেলনে অর্ধলক্ষাধিক মানুষের সমাগম হয়। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যোগ্য নেতৃত্ব বাছাই করে রাজাকারমুক্ত জেলা আওয়ামী লীগের নতুন কমিটি গড়ার আহ্বান তৃণমূল নেতাকর্মীদের।

    এর আগে ২০১৫ সালের ২ ডিসেম্বর টাউন ফুটবল মাঠে জেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ