ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • রোমে বারে বন্দুকধারীর ‍গুলিতে ৩ নারী নিহত

    রোমে বারে বন্দুকধারীর ‍গুলিতে ৩ নারী নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইতালির রাজধানী রোমে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন তিন নারী। আজ রোববার একটি অ্যাপার্টমেন্টের বাসিন্দাদের এক বৈঠকে প্রবেশ করে বন্দুক বের করে গুলি চালালে তারা নিহত হন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এমনটা জানা যায়।

    ইতালির স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনের বরাতে জানা যায়, ঘটনার পর ৫৭ বছর বয়স্ক হামলাকারী গ্রেপ্তার হয়েছেন। উত্তর-পূর্ব রোমের জেলা ফিদেনার একটি বারে ওই বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।

    প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ইতালির বার্তা সংস্থা আনসা জানায়, ওই ব্যক্তি বৈঠকে প্রবেশ করে দরজা বন্ধ করে দেয়। তারপর চিৎকার করে বলতে থাকে ‘আমি তোমাদের সবাইকে খুন করব’। তারপরই সে গুলি করতে শুরু করে।

    এ ঘটনায় আরও চার ব্যক্তি আহত হয়েছেন। এদের মধ্যে একজনের আঘাত গুরুতর বলে জানা যায়। ঘটনার অপর এক প্রত্যক্ষদর্শী জানান, অভিযুক্ত একজন স্থানীয় ব্যক্তি যিনি বাসিন্দাদের সমিতির সঙ্গে বেশ কয়েকটি বিরোধে লিপ্ত ছিলেন।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ