ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ বরিশাল সওজের ফেরি বিভাগ, ১০ জনের কাঁধে ৭০ জনের কাজ ঝালকাঠিতে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে সাত লাখ টাকা ও চারটি মোবাইল ছিনতাইয়ের অভিযোগ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১
  • বিএনপির ১০ দফা হলো সংবিধানের কবর দেওয়া: ইনু

    বিএনপির ১০ দফা হলো সংবিধানের কবর দেওয়া: ইনু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিএনপির ১০ দফাকে সংবিধানের কবর দেওয়া উল্লেখ করে জাসদ সভাপতি হাসানুল ইনু বলেছেন, তাদের এ দফা হলো ষড়যন্ত্র ও দুর্নীতিবাজ, চিহ্নিত জঙ্গি-রাজাকারদের মুক্তি আবদারের দলিল, চক্রান্তকারী ও অপরাধীদের রক্ষার দলিল।  

    রোববার (১১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া সার্কিট হাউজে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব মন্তব্য করেন।

    তিনি বিএনপির ১০ দফাকে প্রত্যাখ্যান করে বলেন, এ ১০ দফা দিয়ে বিএনপি আরেকবার প্রমাণ করলো তারা দেশটাকে সংবিধানের বাইরে ঠেলে দিতে চায়। অস্বাভাবিক সরকার গঠনের রাজনীতিতেই থেকে গেল তারা। কোনো আদালতই তারা মানেন না।

    ইনু বলেন, বিএনপি যাদের আলেম বলছে তারা কেউই আলেম নন, আলেম হওয়ার জন্য কাউকে গ্রেফতার করা হয়নি। যারা কারাগারে আছে তারা ধর্ষণকারী, জঙ্গি, সন্ত্রাসী ও খুনি।

    অর্থপাচার নিয়ে ১০ দফায় যে প্রস্তাব দেওয়া হয়েছে তা হাস্যকর। কারণ তারা ক্ষমতায় থাকতে হাওয়া ভবন বানিয়ে অর্থ পাচার করেছেন তার একটি অংশ এরই মধ্যে ফেরত এসেছে।

    ইনু বলেন, অথচ ১০ দফায় বৈশ্বিক সংকট নিয়ে কিছু বলেননি তারা। তাদের কাছে সবই সম্ভব, এত সমালোচনার পরও তাদের বগলে জামায়াত যুদ্ধাপরাধী।

    এ সময় জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ