ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • মিডিয়া টাইকুন জিমি লাইয়ের কারাদণ্ড

    মিডিয়া টাইকুন জিমি লাইয়ের কারাদণ্ড
    জিমি লাই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    হংকংয়ের মিডিয়া টাইকুন জিমি লাইকে ৫ বছর ৯ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। জিমিকে ২০ লাখ হংকং ডলার জরিমানাও করা হয়েছে। 

    আজ শনিবার এ সাজার ঘোষণা দেওয়া হয়েছে। বিচারক বলেছেন, জিমি অফিসের জায়গা অবৈধভাবে ভাড়া দিয়েছেন, এজন্য তার কোনো অনুতাপও নেই। খবর দ্য গার্ডিয়ান ও বিবিসির।

    গত বছর একটি মিছিলে অংশ নেওয়ায় আটক হন জিমি লাই। বিক্ষোভে মদদ ও অংশগ্রহণের অভিযোগে ২০ মাস জেল খেটেছেন তিনি।

    জাতীয় নিরাপত্তা বিষয়ক একটি অভিযোগে জিমি লাইয়ের ১ ডিসেম্বর বিচার শুরু হওয়ার কথা ছিল। তবে হংকংয়ের নেতা জন লি কা-চিউয়ের অনুরোধে বিচারকাজ স্থগিত আছে। এ অভিযোগে অভিযুক্ত প্রমাণিত হলে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে জিমি লাইয়ের। 

    উল্লেখ্য, জিমি লাই চাইনিজ ভাষার জনপ্রিয় ট্যাবলয়েড অ্যাপল ডেইলির প্রতিষ্ঠাতা। গত বছরের জুনে অ্যাপল ডেইলির প্রকাশনা বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ