ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • ২০২২ সালে ৬৭ সাংবাদিক দায়িত্ব পালনে গিয়ে হত্যার শিকার: আইএফজে

    ২০২২ সালে ৬৭ সাংবাদিক দায়িত্ব পালনে গিয়ে হত্যার শিকার: আইএফজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ, হাইতিতে বিশৃঙ্খলা এবং মেক্সিকোতে অপরাধী গোষ্ঠীর সহিংসতা ২০২২ সালে সাংবাদিকদের হত্যা বাড়াতে ভূমিকা রেখেছে।  

    ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্টসের (আইএফজে) এক নতুন প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

    আইএফজে শুক্রবার বলেছে, চলতি বছর বিশ্বে ৬৭ জন সাংবাদিক ও মিডিয়াকর্মী দায়িত্ব পালনে গিয়ে হত্যার শিকার হয়েছেন। গত বছর অর্থাৎ ২০২১ সালে এই সংখ্যা ছিল ৪৭।

    ইউক্রেন যুদ্ধের সংবাদ সংগ্রহে গিয়ে মারা গেছেন ১২ জন মিডিয়াকর্মী। এদের মধ্যে বেশিরভাগই ইউক্রেনের সাংবাদিক। বেশ কয়েকজন বিদেশি সাংবাদিকও মারা গেছেন।  

    আইএফজের প্রতিবেদনটি প্রকাশ হলো জাতিসংঘের মানবাধিকার দিবসের ঠিক আগে। গত দশ বছরের বেশি সময়ে ৩৭৫ জনের বেশি মিডিয়াকর্মীর হত্যার তথ্য তালিকাভুক্ত করেছে আইএফজে। এই কর্মীরা দায়িত্ব পালন করতে গিয়ে হত্যার শিকার হয়েছেন।

    সবচেয়ে বেশি সাংবাদিক কারাগারে গিয়েছেন চীন, মিয়ানমার, তুরস্ক, ইরান ও বেলারুশে।  

    আইএফজে ও গণমাধ্যম অধিকার রক্ষাকারী কয়েকটি গোষ্ঠী সাংবাদিকদের নিরাপত্তা দেওয়ার পাশাপাশি গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় পদক্ষেপ নিতে সরকারগুলোর প্রতি আহ্বান জানিয়েছে।   

    ব্রাসেলসভিত্তিক আইএফজে ১৪০টির বেশি দেশে ট্রেড ইউনিয়ন এবং অ্যাসোসিইয়েশনের ছয় লাখ গণমাধ্যম পেশাদারের প্রতিনিধিত্ব করে।  
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ