ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • নোয়াখালীতে ক্যান্সারের যন্ত্রণায় গৃহবধূর মৃত্যু

    নোয়াখালীতে ক্যান্সারের যন্ত্রণায় গৃহবধূর মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর বেগমগঞ্জে ক্যান্সার রোগের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে গলায় ওড়না পেঁচিয়ে হাসিনা ইয়াসমিন (৫০) নামে এক গৃহবধূর আত্মহত্যা করেছে।  

    শনিবার (১০ ডিসেম্বর) দুপুর দেটার দিকে উপজেলার চৌমুহনী পৌরসভার আলিপুর এলাকায় এ ঘটনা ঘটে।

    নিহত হাসিনা ইয়াসমিন ওই এলাকার জালাল উদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো.মনোয়ারুল আজিমরে স্ত্রী।

    পুলিশ জানায়, হাসিনা ইয়াসমিন দীর্ঘদিন ধরে ক্যান্সার রোগে ভুগছিলেন। গত কয়েক দিন ধরে তার রোগের মাত্রা বেড়ে যায়। এ নিয়ে তিনি দীর্ঘদিন থেকে হতাশায় ভুগছিলেন।  শনিবার দুপুরে তাঁর স্বামী যোহরের নামাজ পড়তে যায়। এ সময় পরিবারের সদস্যদের অগোচরে তিনি শয়নকক্ষে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন । তাৎক্ষণিক পরিবারের লোকজন তাকে দেখতে পেয়ে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহের  প্রাথমিক সুরতহাল রির্পোট করেন।
     
    বেগমগঞ্জ থানার ভারভাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুর হক রনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  তিনি বলেন,কান্স্যার রোগে অতিষ্ঠ হয়ে হতাশা থেকে ওই গৃহবধূ আত্মহত্যা করেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। কোন অভিযোগ না থাকায় মরদেহ ময়না তদন্ত ছাড়া পরিবারের নিকট হস্তান্তর করার প্রস্তুতি চলছে।  


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ