ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • ১১ লাখ টাকার যৌতুক ফিরিয়ে দিলেন বর!

    ১১ লাখ টাকার যৌতুক ফিরিয়ে দিলেন বর!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিয়ের আগে কনেপক্ষের মোটা টাকার যৌতুক ফিরিয়ে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন ভারতের উত্তরপ্রদেশের মুজফ্‌‌ফরনগরের এক যুবক। তার নাম সৌরভ চৌহান। পেশায় তিনি রাজস্ব কর্মকর্তা। এ ঘটনায় বরের প্রশংসা করেছেন এলাকাবাসী।

    ভারতের সংবাদ সংস্থা পিটিআইয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

    প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি সৌরভের বিয়ের আয়োজন করা হয়। বিয়ের আগে সৌরভকে কনের পরিবার ১১ লাখ টাকার যৌতুক দেয়। কিন্তু সেই টাকা ফিরিয়ে দেন তিনি। তবে বিয়ের রেওয়াজ মেনে মাত্র এক টাকা নেন সৌরভ। 

    ভারতের বিহার, উত্তরপ্রদেশের মতো রাজ্যে যৌতুক নেওয়ার অভিযোগ প্রায়ই গণমাধ্যমে আসে। পাত্র যদি সরকারি চাকরিজীবী বা উঁচু পদে কর্মরত হন, তা হলে কনের বাড়ির কাছ থেকে মোটা টাকার যৌতুক দাবি করা হয়। এমন প্রেক্ষাপটে যৌতুক ফিরিয়ে দিয়ে প্রশংসা কুড়াচ্ছেন সৌরভ। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ