ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • ‘সাদা সাদা কালা কালা’ গেয়ে চমকে দিলেন জাপানের রাষ্ট্রদূত

    ‘সাদা সাদা কালা কালা’ গেয়ে চমকে দিলেন জাপানের রাষ্ট্রদূত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    এবার ‘হাওয়া’ সিনেমার জনপ্রিয় গান ‘সাদা সাদা কালা কালা’ গেয়ে চমকে দিয়েছেন জাপানের বিদায়ী রাষ্ট্রদূত ইতো নাওকি। সম্প্রতি বিদায় উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অতিথিদের ‘সাদা সাদা কালা কালা’ শিরোনামের গানটি গেয়ে শোনান তিনি। তার সঙ্গে গেয়েছেন বাংলাদেশের গায়িকা-অভিনেত্রী শাহতাজ মনিরা হাশেম।

    দেশের প্রেক্ষাগৃহে গত ২৯ জুলাই মুক্তি পায় ‘হাওয়া’ সিনেমা। সেসময় ‘সাদা সাদা কালা কালা’ শিরোনামের গানটি বেশ জনপ্রিয়তা পেয়েছিল। 

    তবে এবারই প্রথম নয়, একাধিক অনুষ্ঠানে বাংলা ভাষার জনপ্রিয় গান গেয়ে তাক লাগিয়ে দিয়েছেন জাপানের এই কূটনীতিক। এক সাক্ষাৎকারে ইতো নাওকি জানিয়েছেন, রবীন্দ্র সঙ্গীত শুনতে পছন্দ করেন তিনি। শুধু তাই নয়, বিভিন্ন অনুষ্ঠানে রবীন্দ্র সঙ্গীত গাইতেও দেখা গেছে ইতো নাওকি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ