ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • টেস্ট পরীক্ষায় ফেল করায় কিশোরের মৃত্যু

    টেস্ট পরীক্ষায় ফেল করায় কিশোরের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    এসএসসির টেস্ট পরীক্ষায় ফেল করায় নোয়াখালীর চাটখিল উপজেলায় এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে।

    নিহত রাহিম হোসেন মুন্না (১৬) উপজেলার ৪নং বদলকোট ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের উত্তর বদলকোট গ্রামের বোদা হাজী বাড়ির আব্দুর রহমানের ছেলে। সে স্থানীয় সপ্তগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।  

    বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকালে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  এর আগে, গতকাল বুধবার সন্ধ্যার দিকে নিজ বসত ঘরে শয়ন কক্ষের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।   


    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কিছু দিন আগে মুন্নার এসএসসির টেস্ট পরীক্ষার ফল প্রকাশ হয়। ওই পরীক্ষায় সে ছয় বিষয়ে ফেল করে। এরপর হতাশা থেকে বুধবার সন্ধ্যায় নিজ রুমে গলায় ওড়না পেচিয়ে ঘরের আড়ার সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে পরিবারের সদস্যরা তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।  

    চাটখিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো.কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  তিনি বলেন, মুন্না এসএসসির টেস্ট পরীক্ষায় ছয় বিষয়ে ফেল করে। স্থানীয়দের ভাষ্যমতে পরীক্ষায় ফেল করায় হয়তো হতাশা থেকে এ ধরনের ঘটনা ঘটিয়েছে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় চাটখিল থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।   


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ