ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • আফগানিস্তানে রাস্তার ধারে বোমা বিস্ফোরণে নিহত ৭

    আফগানিস্তানে রাস্তার ধারে বোমা বিস্ফোরণে নিহত ৭
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আফগানিস্তানের উত্তরাঞ্চলে রাস্তার ধারে বোমা বিস্ফোরণে সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আরও ৭ জন।

    স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, মাজার-ই-শরীফ শহরে মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকাল ৭টার দিকে বাসে এই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। নিহতরা একটি পেট্রোলিয়াম কোম্পানির কর্মচারী ছিলেন।

    মাজার-ই-শরীফের বলখ পুলিশ বিভাগের কর্মকর্তা আসিফ ওয়াজিরি বলেন, বোমাটি রাস্তার পাশে একটি কার্টে রাখা হয়েছিল। বাসটি আসার সঙ্গে সঙ্গে এটি বিস্ফোরিত হয়। এ ঘটনার পেছনে কারা ছিল তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।

    গত মাসে, সামাঙ্গন প্রদেশের শহর আইবাকের একটি স্কুলে বিস্ফোরণে কমপক্ষে ১৯ জন নিহত হন। ওই ঘটনায় আহত হয়েছিলেন আরও ২৪ জন।

    এছাড়া, চলতি বছরের মে মাসে মাজার-ই-শরিফে ধারাবাহিক বিস্ফোরণে কমপক্ষে নয়জন নিহত হয়েছিলেন। জঙ্গি সংগঠন আইএসআইএস ওই হামলার দায় স্বীকার করে।

    আফগানিস্তানের সাম্প্রতিক সহিংসতার মধ্যে একটি আত্মঘাতী বোমা হামলাও অন্তর্ভুক্ত রয়েছে। অক্টোবরে সংঘটিত হওয়া ওই হামলায় আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভবন কমপ্লেক্সে একটি মসজিদে চারজন নিহত হন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ