ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • পৃথিবীতে ফিরলেন চীনের ৩ মহাকাশচারী

    পৃথিবীতে ফিরলেন চীনের ৩ মহাকাশচারী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চীনের মহাকাশ স্টেশনে ছয় মাসের মিশন শেষ করে পৃথিবীতে ফিরেছেন তিন চীনা মহাকাশচারী। রোববার শেনঝো-১৪ নামের মহাকাশযানে তারা চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল মঙ্গোলিয়ায় অবতরণ করেন।

    গত ৫ জুন তিয়াংগং মহাকাশ স্টেশনের চূড়ান্ত নির্মাণ পর্যায়ের তদারকি করতে তারা পৃথিবী থেকে রওনা হন। নভেম্বরে এর নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। খবর- বিবিসি। 

    মহাকাশ স্টেশন ত্যাগের প্রায় ৯ ঘণ্টা পর রোববার তারা পৃথিবীতে অবতরণ করেন। ল্যান্ডিং সাইটের কর্মীরা তাদেরকে ক্যাপসুল থেকে বের করেন। তারা সুস্থ আছেন বলে জানিয়েছেন। চীনা মহাকাশ সংস্থা এই মিশনকে সম্পূর্ণ সফল বলে উল্লেখ করেছে। 

    মহাকাশচারী দলটির কমান্ডার ছিলেন চেন ডং। অন্য দুইজন হলেন- লিউ ইয়াং ও কাই জুজে। 

    চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, এদের মধ্যে লিউ ইয়াং চীনের প্রথম নারী মহাকাশচারী। তিনি বলেন, মহাকাশ স্টেশনের স্মৃতি কিছুতেই ভোলার নয়। একইসঙ্গে মাতৃভূমিতে ফিরতে পেরে তিনি উচ্ছ্বসিত। 

    মহাকাশে থাকাকালীন এই তিন মহাকাশচারী তিয়াংগং মহাকাশ স্টেশনের জন্য দ্বিতীয় ও তৃতীয় মডিউলের আগমনের তদারকি করেন। এছাড়া নতুন সুবিধাগুলো পরীক্ষার জন্য তিনটি স্পেসওয়াক করেন।

    চীন ১৯৭০ সালে কক্ষপথে প্রথম স্যাটেলাইট স্থাপন করে। গত ১০ বছরে দেশটি দুই শতাধিক রকেট উৎক্ষেপণ করেছে। ইতোমধ্যে শিলা নমুনা সংগ্রহের জন্য চাংই ৫ নামে চাঁদে মানুষবিহীন মিশন পাঠিয়েছে। চন্দ্রপৃষ্ঠে পূর্ববর্তী মার্কিন পতাকার চেয়ে বড় পতাকা লাগিয়েছে চীন। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ