ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • একসঙ্গে গাঁটছড়া বাঁধলেন ১০১ বর-কনে

    একসঙ্গে গাঁটছড়া বাঁধলেন ১০১ বর-কনে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতের বর্ধমানে এক বিশাল গণবিয়ে অনুষ্ঠিত হয়েছে। এ বিয়েতে যুগলবন্দি হয়েছেন ২০২ জন নারী-পুরুষ।

    গণবিয়েতে শামিল হন সংখ্যালঘু সম্প্রদায়ের ১৪ জোড়া বর-কনেও।

    রোববার (৪ ডিসেম্বর) বর্ধমান দক্ষিণের তৃণমূল বিধায়ক খোকন দাসের উদ্যোগে কঙ্কালেশ্বরী কালীমন্দিরে এ গণবিয়ের আয়োজন করা হয়। বিয়ে শেষে এই ১০১ জুটিকে দেওয়া হয় এক মাসের রেশনসহ খাদ্য সামগ্রীও।

    বিয়ের আসরে উপস্থিত ছিলেন রাজ্যের দুই মন্ত্রী স্বপন দেবনাথ ও চন্দ্রনাথ সিংহ। আরও ছিলেন দুই সংসদ সদস্য সুনীল মণ্ডল এবং অসিত মাল।

    গণবিয়ে হলেও আয়োজনের কমতি ছিল না। সকাল থেকেই কাঞ্চন নগরসহ শহরে ছিল সাজ সাজ রব। মণ্ডপেও দেওয়া হয় বিশেষ নজর। ছিল আলোকসজ্জা ও সাউন্ড সিস্টেমের ব্যবস্থাও।

    বর্ধমানের টাউন হল থেকে রোববার দুপুরে শোভাযাত্রা নিয়ে কঙ্কালেশ্বরী কালী মন্দিরে পৌঁছায় বরপক্ষ। হাজির হন কনের বাড়ির লোকজনেরাও। সেখানে হিন্দু-মুসলিম ধর্মীয় রীতি মেনে বিয়ে হয়েছে ১০১ জোড়া নতুন দম্পতির। আয়োজকরা বিয়ের সব খরচ বহন করেছেন। দম্পতির হাতে তুলে দেওয়া হয়েছে সোনার আংটি, রঙিন টেলিভিশন, খাট, সাইকেল, সেলাই মেশিনসহ নানা প্রয়োজনীয় সামগ্রী।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ