ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • কাজ পত্রিকা পড়া ও খাওয়া, বেতন ১৩ কোটি টাকা!

    কাজ পত্রিকা পড়া ও খাওয়া, বেতন ১৩ কোটি টাকা!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দুপুরের খাবার আর দৈনিক পত্রিকা পড়ার জন্য মাসে বেতন পেয়েছেন প্রায় ১ লাখ ৩০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি টাকায় ১৩ কোটি ১৮ লাখ ৫ হাজার ৬৫০ টাকা। এমনটাই দাবি করেছেন, আয়ার‍ল্যান্ডের জাতীয় রেলওয়ে নেটওয়ার্কের ব্যবস্থাপক মিলস।

    অডিটিসেন্ট্রাল ডটকমের প্রতিবেদনে জানানো হয়, ২০১৪ সালে নিজ প্রতিষ্ঠানের গোপন তথ্য ফাঁসের পর ধীরে ধীরে মিলসকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয় কর্তৃপক্ষ। এরপর দিনের বেশিরভাগ সময় দুপুরের খাবার খেয়ে এবং সংবাদপত্র পড়ে সময় কাটান। আর প্রতি মাসে নিয়মিত বেতন ঢুকছে পকেটে।

    আয়ারল্যান্ডের ওয়ার্কপ্লেস রিলেশন কমিশনকে (ডব্লিউআরসি) মিলস বলেন, আমি দুটি সংবাদপত্র টাইমস ও ইন্ডিপেন্ডেন্ট এবং একটি স্যান্ডউইচ কিনি। পরে কম্পিউটার চালু করি, আমি ই-মেইল দেখি। যদিও কাজের সঙ্গে সম্পর্কিত কোনও ই-মেইল নেই, কোনও টেক্সটও নেই; কোনও সহকর্মীর সঙ্গে যোগাযোগ নেই।

    তিনি আরও বলেন, পত্রিকা এবং নাস্তা শেষ করে সকাল ১০টা ৩০ মিনিটে ই-মেইল চেক করি। কোনও কাজ থাকলে তা করি। কিন্তু আমি বলবো, যদি আমাকে সপ্তাহ একবারও কাজ করতে দেওয়া হয়, তবে রোমাঞ্চিত হব।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ