ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • বিলুপ্ত হতে পারে ইরানের নীতি পুলিশ বিভাগ

    বিলুপ্ত হতে পারে ইরানের নীতি পুলিশ বিভাগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দুই মাসের অধিক সময় ধরে চলমান বিক্ষোভের পর অবশেষ নীতি পুলিশ বিভাগ বিলুপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে ইরানের সরকার। আজ রোববার দেশটির স্থানীয় গণমাধ্যমের বরাতে এমনটা জানায় আল আরাবিয়া।

    ১৬ সেপ্টেম্বর নিয়ম অনুযায়ী পোশাক না পরিধান করার দায়ে ২২ বছর বয়সী কুর্দি নারী মাহশা আমিনীকে গ্রেপ্তার করে দেশটির নীতি পুলিশ। এরপর পুলিশ হেফাজতে তার মৃত্যু হয়। এ ঘটনাকে কেন্দ্র করে দেশব্যাপী বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

    ইরানের অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ জাফর মুনতাজেরি বলেন, বিচার বিভাগের সঙ্গে নীতি পুলিশের কোনো সম্পর্ক নেই। এটি বিলুপ্ত করা হবে। এক সম্মেলনে নীতি পুলিশ বিভাগ বন্ধের কারণ জানতে চাইলে এর উত্তরে এমনটা জানান ইরানের অ্যাটর্নি জেনারেল।

    বিচার বিভাগ ও ইরানের সংসদ দুই প্রতিষ্ঠানই দেশটিতে মহিলাদের মাথা ঢেকে রাখার বিধান নিয়ে আলোচনার পর এমন মন্তব্য করেন মুনতাজেরি। ২০০৬ সালে গাশত-ই-এরশাদ নামে প্রথম নীতি পুলিশ বিভাগ চালু করা হয়।

    এর আগে শনিবার এক ভাষণে দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেন, ইরান প্রজাতন্ত্র ও ইসলামিক নীতির ভিত্তি সাংবিধানিকভাবে একতাবদ্ধ। তবে সংবিধান প্রয়োগের জন্য নীতিমালা কিছুটা নমনীয় হতে পারে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ