ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • জনগণকে ব্লাফ দিতে চায় বিএনপি: তোফায়েল 

    জনগণকে ব্লাফ দিতে চায় বিএনপি: তোফায়েল 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ বলেছেন, আমরা ৭ মার্চ রেসকোর্সে সভা করেছি, নানা আন্দোলনে বড় বড় সভা করেছি। অথচ এখন বিএনপি বলে তাদের পল্টনে সভা করতে দিতে হবে।

    কারণ ওখানে মাত্র ২০-৩০ হাজার লোক হলেই মঞ্চ ভরে যায়। ব্লাফ দেওয়ার জন্যে বিএনপি এটা করতে চায়।  
    শনিবার (০৩ ডিসেম্বর) দুপুরে বঙ্গবন্ধু ২৩ এভিনিউয়ে যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মণির ৮৪তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।  

    দেশের বিরুদ্ধে যড়যন্ত্র চলছে মন্তব্য করে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল বলেন, আমরা অনুমতি দিয়েছি, ছাত্রলীগের সমাবেশ দুদিন এগিয়ে নিয়েছি। সোহরাওয়ার্দী উদ্যান ছেড়ে দিয়েছি। কিন্তু পল্টনে বিশৃঙ্খলা করতে সমাবেশ করতে চায় বিএনপি।

    তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলেছে, পদ্মা সেতু, মেট্রোরেল, কর্ণফুলী টানেল সবকিছু বঙ্গবন্ধু কন্যার কারণে সম্ভব হয়েছে।

    যুবলীগ কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, কেউ যদ বিশৃঙ্খলা তৈরি করতে চায়। যুবলীগ সভাপতির নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকবেন, যেন কেউ দেশ নিয়ে ছিনিমিনি খেলতে না পারে। কথায় কথায় সরকারের পতন। সরকার পতন এতো সহজ! বাংলাদেশ আওয়ামী লীগ তৃণমূলে বিস্তৃত।  

    যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল ও যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ