ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • ৫০ দিন বাইক চালিয়ে মক্কায় ওমরাহযাত্রী

    ৫০ দিন বাইক চালিয়ে মক্কায় ওমরাহযাত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মোটরসাইকেল চালিয়ে ৫০ দিনে মক্কায় পৌঁছেছেন দুই আলজেরিয়ান। আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্স থেকে  ৪৮ কিলোমিটার দূরে অবস্থিত ব্লিটা এলাকা থেকে মোটরসাইকেল চালিয়ে ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে আসেন ওয়ালিদ ও মুহাম্মদ। এ সময় তাঁরা তিউনিসিয়া, লিবিয়া, তুরস্ক, লেবানন, লিবিয়া, জর্দানসহ ছয়টি দেশ পাড়ি দেন।  

    প্রথমে মদিনায় পৌঁছে তাঁরা মসজিদে নববিতে নামাজ পড়েন এবং রওজা শরিফ জিয়ারত করেন।


    এরপর মক্কায় গিয়ে ওমরাহ পালন করেন। দীর্ঘ এ ভ্রমণের জন্য আগে থেকেই তাঁরা প্রয়োজনীয় সব জিনিসপত্র, খাবার ও কাগজপত্র সংগ্রহ করেন। ভ্রমণকালের আকর্ষণীয় মুহূর্তগুলো তারা ইনস্টাগ্রামের নিজ অ্যাকাউন্টে লাইভ শেয়ার করেন।  

    সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁদের ভ্রমণের একটি ভিডিও ভাইরাল হয়। তাতে তাঁদেরকে ইহরামের কাপড় পরে মোটরসাইকেলে করে মক্কায় যেতে দেখা যায়। ৫০ দিনে ছয়টি দেশ পাড়ি দেওয়ার সময় স্থানীয়রা তাঁদেরকে শুভেচ্ছা জানান এবং প্রয়োজনীয় সহযোগিতা করেন।  

    সূত্র : গালফ নিউজ
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ