ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • ওমরাহ পালন করতে মক্কায় শাহরুখ খান

    ওমরাহ পালন করতে মক্কায় শাহরুখ খান
    ছবি ইন্ডিয়া টাইমস এর।
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মক্কা পরিদর্শন এবং ওমরাহ পালন করেছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। কিং খানের নতুন সিনেমা ‘ডানকি’। এই সিনেমার শুটিং শেষ করেছেন সৌদি আরবে। তাই শুটিং শেষে তার মক্কায় ওমরাহ পালন। শাহরুখ টুইটারে সৌদি আরবে শুটিং শেষ করার ঘোষণা দেওয়ার এক দিন পর এই খবর আসে। এক ভিডিওতে তিনি সিনেমার কলাকুশলীদের ধন্যবাদ জানান। খবর এনডিটিভির।

    শাহরুখের ওমরাহ পালনের বেশ কিছু ছবি ও ভিডিও অনলাইনে প্রকাশিত হয়েছে। ছবিতে শাহরুখ খানকে রিদা ও ইজার পরা অবস্থায় দেখা যাচ্ছে। তার মুখ মাস্ক দিয়ে ঢাকা ছিল। তার সাথে আরো কিছু লোক ছিল যারা তার নিরাপত্তা কর্মী বলে ধারণা করা হচ্ছে। 

    দিলীপ কুমার থেকে আমির খান সহ বেশ কিছু বলিউড তারকা অতীতে হজ ও ওমরাহ পালন করেছেন। শাহরুখ এর আগে টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন যে তিনি তীর্থযাত্রায় যাননি। তিনি বলেন, ‘হজ অবশ্যই আমার এজেন্ডায় রয়েছে। আমি আমার ছেলে আরিয়ান ও মেয়ে সুহানাকে নিয়ে সেখানে যেতে চাই। তবে মক্কায় শাহরুখের ছেলে-মেয়ে আছেন কিনা তা এখনও জানা যায়নি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ