ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • ভারতে বেকারত্বের হার ৩ মাসের মধ্যে সর্বোচ্চ

    ভারতে বেকারত্বের হার ৩ মাসের মধ্যে সর্বোচ্চ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতে বেকারত্ব বেড়েছে। নভেম্বরে দেশটিতে বেকারত্বের হার বেড়ে দাঁড়িয়েছে ৮ শতাংশে, যা গত তিন মাসে সর্বোচ্চ।

    ভারতের সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমির (সিএমআইই) এক পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে।

    সিএমআইই-এর পরিসংখ্যান বলছে, ভারতের শহরাঞ্চলে বেকারত্বের হার ৭ দশমিক ২১ শতাংশ থেকে বেড়ে নভেম্বরে ৮ দশমিক ৯৬ শতাংশে পৌঁছেছে। যদিও গ্রামীণ এলাকায় বেকারত্বের হার ৮ দশমিক ০৪ শতাংশ থেকে কমে ৭ দশমিক ৫৫ শতাংশে নেমেছে।

    অক্টোবরের মতো নভেম্বরেও দেশটির সর্বোচ্চ বেকারত্বের হার হরিয়ানায় ৩০ দশমিক ৬ শতাংশ। ২৪ দশমিক ৫ শতাংশ নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে রাজস্থান। এরপর জম্মু ও কাশ্মিরে ২৩ দশমিক ৯ শতাংশ, বিহারে ১৭ দশমিক ৩ শতাংশ ও ত্রিপুরায় ১৪ দশমিক ৫ শতাংশ।

    নভেম্বরে সর্বনিম্ন বেকারত্বের হার ছিল ছত্তিশগড়ে ০ দশমিক ১, উত্তরাখণ্ডে ১ দশমিক ২, ওড়িশা ১ দশমিক ৬, কর্ণাটক ১ দশমিক ৮ ও মেঘালয়ে ২ দশমিক ১ শতাংশ।

    এর আগে অক্টোবরে ভারতে বেকারত্বের হার ছিল ৭ দশমিক ৭৭ শতাংশ। সেপ্টেম্বরে ছিল ৬ দশমিক ৪৩ শতাংশ।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ