ঢাকা বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালীতে হাত-পা বাঁধা গৃহবধূ উদ্ধার, স্বামী ও শ্বশুর গ্রেপ্তার উজিরপুরে দুই বাসের সংঘর্ষ, আহত ১২ বরিশালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে মোহাম্মদপুরে ডট ইন্টারনেটের করপোরেট কার্যালয়ে হামলা-লুটপাট, আহত ২   মানচিত্র থেকে হারিয়ে যেতে বসেছে বরিশাল নগরীর ১৭ খাল  মঠবাড়িয়ায়-পিরোজপুর সড়কে ব্রিজ ভেঙে খালে ট্রাক, ১০ রুটের যান চলাচল বন্ধ ২১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার বিভাগীয় পর্যায়ের কার্যক্রম অনুষ্ঠিত  বরিশালবাসীর চিকিৎসাসেবায় একটি গুরুত্বপূর্ণ আস্থার কেন্দ্র জেনারেল হাসপাতাল: বিসিসি প্রশাসক
  • বাবুগঞ্জে ঘুড়ি প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত

    বাবুগঞ্জে ঘুড়ি প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাবুগঞ্জ উপজেলায় ব্যাপক আয়োজনে ঐতিহ্যবাহী ঘুড়ি প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে উপজেলার দেহেরগতি ইউনিয়নের দক্ষিণ  রাকুদিয়া বালুর মাঠে এলাকায় প্রতিযোগিতায় রং বেরংঙের ঘুড়ি নিয়ে বিভিন্ন দল অংশ গ্রহন করে। 

    এতে প্রথমস্থান অধিকার করেন রাকুদিয়া এলাকার মোঃ কবির হোসেন এর দল, দ্বিতীয় স্থান অধিকার করেন আঃ ছত্তার ফকির এর দল, তৃতীয় স্থান অধিকার করেন রাকুদিয়া গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মোঃ ছত্তারে দল। ৩ দিন ব্যাপী ঐতিহ্যবাহী ঘুড়ি প্রতিযোগিতায় ৮টি দল অংশগ্রহন করে। 

    খেলা শেষে বিকালে পুরস্কার বিতরণী সভায় খেলা কমিটির প্রধান উদ্যোক্তা ও আয়োজক বিশিষ্ট সমাজ সেবক মোঃ সেলিম শরিফের সভাপতিত্বে এবং মোঃ আল আমিন হাওলাদার নয়নের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেহেরগতি ইউনিয়ন চেয়ারম্যান মো. মশিউর রহমান। 

    এসময় আরো উপস্থিত ছিলেন সাবেক মেম্বার মো.  মোশাররফ হোসেন, আওয়ামীলীগ নেতা মো. মাসুম রেজা , কাউন্সিলর হেমায়েত হোসেন, মো. আলমগীর হোসেন মাষ্টার, আঃ মান্নান সিকদার,  মোঃ জালাল শিকদার প্রমুখ।

    এ সময় বিজয়ী প্রথমস্থান অধিকারী এর হাতে একটি ২৪” এলএডি টেলিভিশন , দ্বিতীয় স্থান অধিকারী দলকে একটি ১৯" টেলিভিশন এবং তৃতীয় স্থান অধিকারী দলকে একটি  মোবাইল ফোন উপহার প্রদান করেন অতিথিবৃন্দ। এ ছাড়া প্রধান অতিথি, বিশেষ অতিথি, সেরা প্রতিযোগী, স্বেচ্ছাসেবকসহ বিভিন্ন পর্যায়ে শুভেচ্ছা পুরস্কার প্রদান করা হয়।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ