ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • মোরগের ডাকে ঘুম ভেঙে যাওয়ায় পুলিশের কাছে অভিযোগ

    মোরগের ডাকে ঘুম ভেঙে যাওয়ায় পুলিশের কাছে অভিযোগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মোরগের ডাকে বিরক্ত হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন এক চিকিৎসক। অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নিতে শুরু করেছে পুলিশ।

    ঘটনাটি মধ্যপ্রদেশের ইন্দোরের পলাশিয়া থানা এলাকায়।  

    চিকিৎসকের অভিযোগ, পাশের বাড়িতেই বেশ কয়েকটি মোরগ পোষা হয়। ভোরে উঠেই মোরগগুলো ডাকতে শুরু করে। ফলে ঘুমের ব্যাঘাত ঘটে। এই ঘটনা চলতে থাকায় তার মানসিক সমস্যা দেখা দিচ্ছে।  

    জানা গেছে, পলাশিয়া থানার অন্তর্গত কৈলাসা এলাকায় বসবাস করেন আলোক মোদী নামে ওই চিকিৎসক। তার অভিযোগ, বাড়ির পাশে বসবাসকারী নারী বন্দনা পাল বেশকিছু কুকুর ও মোরগ লালন-পালন করেন। প্রতিদিন সকালে মোরগগুলো ডাকে।  

    চিকিৎসকের আরও অভিযোগ, অনেক অপারেশন ও বেশি রোগী দেখার কারণে প্রায়ই বেশি রাতে বাড়ি ফিরতে হয় তাকে। আর ভোর পাঁচটা থেকেই প্রতিবেশী নারীর মোরগগুলো ডাকতে থাকতে থাকে। এতে তিনি ও তার পরিবার ভালো করে ঘুমাতে পারেন না। ঘুম না হওয়ায় বাড়ছে মানসিক চাপ।  
     
    পলাশিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, মুরগির ডাকে বিরক্ত হয়ে চিকিৎসক অভিযোগ দায়ের করেছেন। তারা দুই পক্ষকে একসঙ্গে বসিয়ে সমস্যার সমাধান করার চেষ্টা করবেন এবং নারীকে নির্দেশ দেবেন।  

    এরপরেও যদি ওই নারীর মধ্যে কোনো গাফিলতি দেখা যায়, তাহলে তার বিরুদ্ধে প্রকাশ্য উত্যক্তের মামলা দায়ের করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।  


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ