ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • পেটে মিলল ১৮৭টি মুদ্রা!

    পেটে মিলল ১৮৭টি মুদ্রা!
    ছবি: প্রতীকী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বমি ও পেটের সমস্যা দিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এক ব্যক্তি। সার্জারির পর তাঁর পেটে পাওয়া গেছে ১৮৭টি মুদ্রা। এসব মুদ্রার ওজন প্রায় দেড় কেজি। ভারতের কর্ণাটকের বাগালকোটের হানাগাল শ্রী কুমারেশ্বর হাসপাতাল এবং গবেষণা কেন্দ্রের ডাক্তাররা এ তথ্য জানিয়েছেন। খবর এনডিটিভির।

    পেটে পাওয়া মুদ্রার মধ্যে ১ রুপির ৮০টি, ২ রুটির ৫১ এবং ৫ রুপির ৫৬টি মুদ্রা ছিল। চিকিৎসকরা জানিয়েছেন, ২/৩ মাসে এসব মুদ্রা গলাধঃকরণ করেছিলেন দিয়ামাপ্পা হরিজন নামের ওই ব্যক্তি।

    দিয়ামাপ্পা হরিজনের বাড়ি কর্নাটকের রাইচুরে। ডাক্তার ঈশ্বর কালবুর্গি জানান, দিয়ামাপ্পা হরিজন সিজোফ্রেনিয়ায় ভুগছিলেন। এ পরিস্থিতিতে রোগী কী করছেন তার ব্যাপারে নিজেই সচেতন থাকেন না।

    দুই ঘণ্টা অপারেশনের পর সব মুদ্রা উদ্ধার করা হয় পেট থেকে। এনডিটিভি জানিয়েছে, বর্তমানে দিয়ামাপ্পা হরিজনের অবস্থা স্থিতিশীল আছে। তিনি সবার সাথে কথা বলছেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ