ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, অপেক্ষা মন্ত্রিসভার সম্মতির মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দেশ-বিদেশে সফরে মানতে হবে যেসব নির্দেশনা আজ থেকে সারা দেশে মিলবে হামের টিকা সংরক্ষিত নারী আসনের চূড়ান্ত তালিকা প্রকাশ করলো বিএনপি দৌলতখানে জেলেদের জন্য বরাদ্দকৃত ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ সহধর্মিণী ডা. জুবাইদাকে নিয়ে পিতৃলয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী মেহেন্দিগঞ্জে খাজনার টাকা না দেয়ায় গাছসহ গাড়ি আটক সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা
  • কেবল টিকা দিয়েই করোনা নিয়ন্ত্রণ সম্ভব না : স্বাস্থ্যমন্ত্রী

    কেবল টিকা দিয়েই করোনা নিয়ন্ত্রণ সম্ভব না : স্বাস্থ্যমন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, কেবল টিকা দিয়েই করোনা নিয়ন্ত্রণ সম্ভব নয়। আমাদের স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মানতে হবে। সবাই মিলে চেষ্টা করলে বাংলাদেশ থেকে করোনা নিয়ন্ত্রণ করা সহজ হবে।

    আজ শনিবার দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলা গড়পাড়া হাইস্কুল মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের আয়োজনে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    জাহিদ মালেক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে স্বাস্থ্য বিভাগসহ সকল বিভাগ করোনা নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। যে কারণে আমাদের দেশে ওষুধের অভাব হয়নি, খাদ্যের অভাব হয়নি। আমাদের কৃষি খাত ও শিল্পকারখানা সচল রয়েছে। আমাদের অর্থনীতি অনেক দেশের চেয়ে ভালো। করোনার কারণে বাংলাদেশসহ তিনটি দেশ ছাড়া সকল দেশ অর্থনীতি মাইনাসে আছে। আমাদের জিডিপির গড় এখনো ৬ পারসেন্ট আছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ