ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • কাঠগড়া থেকে লাফিয়ে বিচারকের গলায় ছুরি ধরলেন আসামি, অতঃপর…

    কাঠগড়া থেকে লাফিয়ে বিচারকের গলায় ছুরি ধরলেন আসামি, অতঃপর…
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভরা এজলাসে মামলার শুনানি চলছে। আসামিও উপস্থিত কাঠগড়ায়। কিন্তু হঠাৎই কাঠগড়া থেকে লাফিয়ে এক দৌড়ে বিচারকের কাছে গেলেন আসামি। বিচারক কিছু বুঝে উঠার আগেই তার গলা টিপে ধরলেন। এরপর পকেট থেকে ছুরি বের করে তা গলায় ধরলেন তিনি। এতে হুলস্থূল কাণ্ড ঘটে যায় ওই আদালতে।

    সোমবার ঘটনাটি ঘটেছে ভারতের ওড়িশা রাজ্যের বেরহমপুরের একটি আদালতে। 

    পরে ৫১ বছর বয়সি ওই আসামিকে ধরে জেলে নিয়ে যায় পুলিশ। ঘটনার বর্ণনা দিতে গিয়ে নিজেও বিস্মিত বেরহমপুরের এসপি বিবেক সারাভনা। তিনি বলেন, “সোমবার আদালতে শুনানি চলছিল। অভিযুক্ত হঠাৎ বিচারক প্রজ্ঞাপারমিতা প্রতিহারির গলায় ছুরি চেপে ধরেন। প্রায় ১০ সেকেন্ডের মতো বিচারকের গলায় ছুরি ধরে রাখেন ওই অভিযুক্ত।”

    বিচারক কোনও রকমে নিজেকে মুক্ত করেন আসামির হাত থেকে। তিনি আসন থেকে লাফিয়ে নিচে পড়ে যান। তাকে বাঁচাতে দৌড়ে যান আইনজীবী ও আদালতকর্মীরা। ছুটে যান নিরাপত্তাকর্মীরাও। গোটা ঘটনায় হুলস্থুল পড়ে যায় আদালত প্রাঙ্গণে। সঙ্গে সঙ্গে ওই অভিযুক্তকে আটক করে নিয়ে যায় পুলিশ। এ ঘটনায় ওই আদালতের নিরাপত্তা বাড়ানো হয়েছে।

    কেন এমন আচরণ করলেন, তা নিয়ে ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তবে প্রাথমিকভাবে পুলিশ মনে করছে অভিযুক্তের মানসিক সমস্যা রয়েছে। এজন্য তার চিকিৎসাও চলছে। পাশাপাশি খুনের চেষ্টার অভিযোগে আরও একটি মামলা হয়েছে তার বিরুদ্ধে। সূত্র: ওড়িশা টিভি, টাইমস অব ইন্ডিয়া, নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস, এমএসএন, দ্য উইক, জিনিউজ
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ