ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • ক্যামেরুনে অন্ত্যেষ্টিক্রিয়া চলাকালে ভূমিধসে ১৪ জনের মৃত্যু

    ক্যামেরুনে অন্ত্যেষ্টিক্রিয়া চলাকালে ভূমিধসে ১৪ জনের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ক্যামেরুনের রাজধানী ইয়াউন্ডেতে ভূমিধসে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাজধানীর একটি পাহাড়ি এলাকায় অন্ত্যেষ্টিক্রিয়া চলাকালে এ ঘটনা ঘটে। ক্যামেরুনের কেন্দ্রীয় অঞ্চলের গভর্নর নাসেরি পল বেয়ার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

    প্রত্যক্ষদর্শীরা বলছেন, রোববার ইয়াউন্ডেতে ২০ মিটার উঁচু মাটির বাঁধের পাশে ফুটবল মাঠে একটি অন্ত্যেষ্টিক্রিয়ায় অনেকেই অংশ নিয়েছিলেন। একপর্যায়ে বাঁধটি তাদের ওপর ভেঙে পড়ে।

    গভর্নর নাসেরি পল বেয়া গণমাধ্যমকে বলেন, ‘আমরা মরদেহগুলো কেন্দ্রীয় হাসপাতালের মর্গে পাঠিয়েছি। এ ছাড়া নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে কাজ চলছে।’

    জানা গেছে, রাজধানী ইয়াউন্ডে ক্যামেরুনের সবচেয়ে স্যাঁতসেঁতে এলাকার মধ্যে একটি। একে ঘিরে রয়েছে বিভিন্ন পাহাড়। এর মধ্যে এ বছর ভারি বৃষ্টির কারণে বন্যার কবলে পড়ে ক্যামেরুন। এর ফলে দেশটির বিভিন্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। সেইসঙ্গে বাস্তুচ্যুত হয় হাজারো মানুষ।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ