ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • শেখ হাসিনা নারী জাতির গর্ব: ওবায়দুল কাদের 

    শেখ হাসিনা নারী জাতির গর্ব: ওবায়দুল কাদের 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা হচ্ছেন নারী জাতির গর্ব। তার নেতৃত্বে বাংলাদেশের পুলিশ প্রশাসন, বিচার বিভাগসহ সব ক্ষেত্রে নারীরা এগিয়ে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

    শনিবার রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মহিলা আওয়ামী লীগের সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

    ওবায়দুল কাদের বলেন, জিয়াউর রহমান বঙ্গবন্ধুর খুনিদের পুরস্কৃত করেছেন এবং বঙ্গবন্ধুর হত্যার বিচার বন্ধ করেছেন। তারই ছেলে তারেক জিয়া ২১ আগস্টের মাস্টার মাইন্ড। গ্রেনেড হামলা করে শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেছে তারেক জিয়া। 

    তিনি বলেন, বাংলাদেশের রূপকার ও আমাদের সাহসের ঠিকানা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা। ১৯৭৫ সালে শেখ হাসিনা তার ছোট বোনকে নিয়ে বিদেশে ছিলেন বলেই বেঁচে গেছেন। শেখ হাসিনা যদি বেঁচে না থাকতেন তাহলে আজ দেশের অবস্থা কী হতো? এত উন্নয়ন অগ্রগতি কখনো হতো না।

    বিএনপির এখনো টার্গেট শেখ হাসিনা- উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির টার্গেট শেখ হাসিনা। তারা শেখ হাসিনাকে নিশ্চিহ্ন করতে চায়। শেখ হাসিনার উন্নয়ন দেখে তাদের জ্বালা আর জ্বালা, তাদের অন্তর্জ্বালা শুরু হয়।

    সেতুমন্ত্রী বলেন, বিশ্ব সমস্যার কারণে এখনো জ্বালানি সংকট। এখন লোডশেডিং হচ্ছে তা থেকে নিস্তার পাওয়ার জন্য শেখ হাসিনা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। শেখ হাসিনা হচ্ছেন নারী জাতির গর্ব। তার নেতৃত্বে বাংলাদেশের সব ক্ষেত্রে নারীরা এগিয়ে যাচ্ছেন। 

    ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশকে বাঁচাতে হলে আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধকে বাঁচাতে হবে। দেশের উন্নয়ন অগ্রগতি ও মুক্তিযুদ্ধের চেতনাকে বাঁচিয়ে রাখতে শেখ হাসিনার কোনো বিকল্প নেই। 

    সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ