ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • ব্রাজিলের দুই স্কুলে বন্দুকধারীর হামলা, নিহত ৩

    ব্রাজিলের দুই স্কুলে বন্দুকধারীর হামলা, নিহত ৩
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ব্রাজিলের দক্ষিণপূর্ব অঞ্চলের দুটি স্কুলে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত দুই শিক্ষকসহ এক শিক্ষার্থী নিহত হয়েছেন বলে জানা গেছে। আহত হয়েছে আরও ১১ জন।

    শুক্রবার সকালে এসপিরিটো সান্তো রাজ্যের আরাক্রুজ শহরে একটি স্কুলে ওই বন্দুকধারী প্রবেশ করে একদল শিক্ষককে লক্ষ্য করে গুলি করে। এতে দুজন নারী নিহতসহ ৯ জন আহত হন। খবর এনডিটিভির।  

    এরপর ওই বন্দুকধারী আরও একটি স্কুলে হামলা চালায়। সেখানে এক কিশোরী নিহতসহ দুইজন আহত হয়। মেয়র লুইস কার্লোস কুতিনহো রেডিও নেটওয়ার্ক সিবিএনকে এ কথা বলেন। 

    রাজ্যের গভর্নর রেনাতো কাসাগ্রান্ডে বলেন, কর্তৃপক্ষ সন্দেহভাজন বন্দুকধারীকে শনাক্তের পর গ্রেপ্তার করেছে। আমরা তদন্ত অব্যাহত রেখেছি। দ্রুতই এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। 

    ব্রাজিলে স্কুলে হামলা খুবই দুর্লভ একটি বিষয়। কিন্তু সাম্প্রতিক বছরগুলোকে এ হার বেড়েছে। ২০১১ সালে ব্রাজিলে স্কুলে হামলায় ১২ জন শিশু প্রাণ হারায়। ওই সময়ে একজন ব্যক্তি রিও ডি জেনেরিওতে প্রাথমিক স্কুলে গুলি চালানোর পর নিজেও আত্মহত্যা করে মারা যায়। 

    ব্রাজিলের নব-নির্বাচিত প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা সর্বশেষ গোলাগুলিকে “অযৌক্তিক ট্র্যাজেডি” বলে মন্তব্য করেছেন। টুইট বার্তায় তিনি এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন। 


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ