ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩
  • ভোলায় সেপটিক ট্যাংকের ভিতর নেমে মৃত্যু ২

    ভোলায় সেপটিক ট্যাংকের ভিতর নেমে মৃত্যু ২
    ছবি : প্রতীকী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার ইলিশা জংশন এলাকায় নির্মাণাধীন সেপটিক ট্যাংকের ভিতরে নেমে আঃ মালেক (৪৫) এবং জসিম উদ্দিন (৪০) নামের দুইজনের মৃত্যু হয়েছে। এ সময় তাদেরকে তুলতে গিয়ে সাহাবুদ্দিন (২২) এবং কবির (২০) নামের অপর দুই শ্রমিক আহত হন। আহতরা ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

    স্থানীয় ব্যবসায়ী আবুল কালাম জানান, আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে জংশন এলাকার ইলিশা ইসলামিয়া মডেল কলেজ সংলঘ্ন মালেক ব্যাপারির বাড়িতে এ দুর্ঘটনা ঘটেছে। কিছুদিন আগে আব্দুল মালেক নিজ বাড়িতে টয়লেটের সেপটিক ট্যাংক নির্মাণ করেন। ওই ট্যাংকের ভিতর থেকে সেন্টারিং এর মালামাল অপসারণের জন্য বাড়ির মালিক আব্দুল মালেক প্রথমে সেপটিক ট্যাংকের ভিতরে নেমেছিলেন। তার সাড়া না পেয়ে কি হয়েছে দেখার জন্য নেমেছিলেন রাজমিস্ত্রি  জসিম উদ্দিন। পরে তাদের দুজনকে উদ্ধার করতে নেমে সাহাবুদ্দিন এবং কবির অসুস্থ হয়ে পড়েন। একপর্যায়ে স্থানীয়রা তাদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে যায়। চিকৎসকরা জানান দুজন আগেই মারা গিয়েছিলেন।

    এদের মধ্যে জসিমের বাড়ি ইলিশা সুদের হাট এলাকায় এবং অপর সকলের বাড়ি ইলিশা জংশন এলাকায়। 

    এদিকে সংবাদ পেয়ে তাৎক্ষণিক ইলিশা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ