ঢাকা শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু ঈদে পরিবহন বাড়তি ভাড়া নিলে সেই পরিবহনের রুট পারমিট বাতিল হবে: মন্ত্রী বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যোগ, কমলো ৫০ শতাংশ লাইট-এসি ডিউটি ফাঁকি দিয়ে প্রাইভেট প্র্যাকটিস, চিকিৎসকের লাইসেন্স স্থগিত ছাত্রীদের আপত্তিকর ছবি ধারণ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আটক বঙ্গোপসাগরে জেলেদের দুপক্ষের মধ্যে সংঘর্ষে আহত ৪, নিখোঁজ ২ পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ২০ জিয়াউল আহসানের বোন আইনজীবী নাজনীন নাহারের ব্যাংক হিসাব তলব উজিরপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ফায়ার ফাইটারের ২৪ দিন বরিশাল বিশ্ববিদ্যালয়ে বন্ধ থাকবে শ্রেণি কার্যক্রম
  • জাপার সব কার্যক্রম স্থগিত চেয়ে মামলা

    জাপার সব কার্যক্রম স্থগিত চেয়ে মামলা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দলের চেয়ারম্যান জি এম কাদেরের বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞার মধ্যেই এবার জাতীয় পার্টির (জাপা) সব কার্যক্রমের ওপর বাধ্যতামূলক নিষেধাজ্ঞা চেয়ে মামলা হয়েছে। মামলায় দলের এক কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন, জি এম কাদেরের স্ত্রী শেরীফা কাদেরসহ ১০০ জন নেতা-কর্মীর নাম উল্লেখ করে সহস্রাধিক ব্যক্তিকে বিবাদী করা হয়।

    ঢাকার প্রথম যুগ্ম জেলা আদালতে গত বুধবার জাপার বহিষ্কৃত নেতা জিয়াউল হক নতুন করে এ মামলা করেন। এর আগে তাঁরই করা এক মামলায় গত ৩০ অক্টোবর একই আদালত জাপার চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলের উপনেতা জি এম কাদেরের ওপর দলের সিদ্ধান্ত গ্রহণে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছিলেন।

    দলীয় সূত্রে জানা গেছে, সেই থেকে জি এম কাদের রাজনৈতিক কার্যক্রম থেকে বিরত রয়েছেন। এ মামলায় ৩০ নভেম্বর ঢাকার প্রথম যুগ্ম জেলা আদালতে পরবর্তী তারিখ ধার্য আছে।

    আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞার কারণে জি এম কাদের চুপচাপ থাকলেও দলের চেয়ারম্যানের বিরুদ্ধে ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক’ মামলা প্রত্যাহারের দাবিতে ২২ নভেম্বর রাজধানীতে বিক্ষোভ ও মানববন্ধন করে জাপা। এর বিরুদ্ধে আবার মামলা করেন জিয়াউল হক। তিনি তাঁর আগের মামলাটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জাতীয় পার্টির সব কার্যক্রম বাধ্যতামূলকভাবে স্থগিত রাখতে আদালতে আবেদন করেন। এতে বিবাদীদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে শাস্তি চেয়েছেন।

    মামলায় সহস্রাধিক নেতা-কর্মীকে বিবাদী করা হয়। এর মধ্যে জাপার কো-চেয়ারম্যান ও সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন, সভাপতিমণ্ডলীর সদস্য সাহিদুর রহমান, এস এম আবদুল মান্নান, মীর আবদুস সবুর, শফিকুল ইসলাম, এ টি ইউ তাজ রহমান, হাজি সাইফুদ্দিন আহমেদ, রেজাউল ইসলাম ভূঁইয়া, এমরান হোসেন মিয়া, আলমগীর সিকদার, লিয়াকত হোসেন, জহিরুল ইসলাম, জহিরুল আলম; চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য শেরীফা কাদের, নাজনীন সুলতানা; ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান, এইচ এম শাহরিয়ার আসিফসহ ১০০ নেতা-কর্মীর নাম উল্লেখ করা হয়।

    এ বিষয়ে জাপার মহাসচিব মো. মুজিবুল হক বলেন, নেতা-কর্মীরা ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক’ মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন। রাজনৈতিক মামলায় এ ধরনের প্রতিবাদ আজীবন চলে আসছে। এখানে আদালত অবমাননার কিছু হয়নি। আদালতের নির্দেশনা অনুযায়ী চেয়ারম্যান দলীয় কার্যক্রম থেকে বিরত আছেন।

    দলীয় সূত্র জানায়, নেতা-কর্মীদের মধ্যে আলোচনা আছে যে জাপাকে পুরোপুরি নিয়ন্ত্রণে রাখতে বিশেষ কোনো মহল থেকে এ ধরনের মামলা করতে উৎসাহ দেওয়া হচ্ছে।

    এদিকে জি এম কাদেরকে সংসদে বিরোধী দলের নেতা করার প্রস্তাবটি প্রায় তিন মাস ধরে ঝুলে রয়েছে। এর সঙ্গে একের পর এক মামলার যোগসূত্র আছে বলে জাপার নেতা-কর্মীদের অনেকে মনে করেন। গত ১ সেপ্টেম্বর জাপার সংসদীয় দল স্পিকার শিরীন শারমিন চৌধুরীর দপ্তরে প্রস্তাবটি জমা দেয়। এখন পর্যন্ত স্পিকার কোনো সিদ্ধান্ত দেননি।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ