ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • একজনকে পিটিয়ে হত্যা, ৪৯ জনের মৃত্যুদণ্ড

    একজনকে পিটিয়ে হত্যা, ৪৯ জনের মৃত্যুদণ্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আলজেরিয়ায় গত বছর বনে আগুন লাগানোর মিথ্যা অভিযোগে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার দায়ে ৪৯ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির আদালত। এ ঘটনায় আরও ২৮ জন আসামিকে ১০ থেকে ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ খবর জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।

    আফ্রিকার দেশটিতে ১৯৯৩ সালের শেষ মৃত্যুদণ্ড কার্যকর হয়। এরপর মৃত্যুদণ্ডের কার্যকরের ওপর স্থগিতাদেশ বজায় রেখেছে।

    আলজেরিয়ার তিজি ওজু জেলায় ৩৮ বছর বয়সী জামের বিন ইসমাইলকে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠে। তার বিরুদ্ধে বনে আগুন লাগানোর অভিযাগ আনা হয়। সেই সময় প্রচণ্ড গরমে সৃষ্ট দাবানলে উত্তর আলজেরিয়াজুড়ে কমপক্ষে ৯০ জন মারা যান।

    দাবানল কারণ হিসেবে বনে আগুন দেওয়ার অভিযোগ তুলে সন্দেহের বশে পিটুনিতে জামেল বেন ইসমাইল হত্যা করে কয়েকজন স্থানীয়। পরবর্তীতে দেখা যায়, দাবানল মোকাবিলায় অন্যদের সহায়তা করতেই ঘটনাস্থলে যান তিনি।

    এ ঘটনায় তদন্ত শেষ হয়েছে। রাজধানী আলজিয়ার্সের পূর্বে দার এল-বেইদার আদালত বৃহস্পতিবার ইসমাইলের হত্যা ও তার দেহ বিকৃত করার দায়ে ৪৯ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন। সূত্র: আল জাজিরা।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ