ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ বরিশাল সওজের ফেরি বিভাগ, ১০ জনের কাঁধে ৭০ জনের কাজ ঝালকাঠিতে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে সাত লাখ টাকা ও চারটি মোবাইল ছিনতাইয়ের অভিযোগ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১
  • প্রতিটি হত্যার জবাব সরকারকে দিতে হবে : রিজভী

    প্রতিটি হত্যার জবাব সরকারকে দিতে হবে : রিজভী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিএনপির নেতাকর্মীদের হত্যার জবাব সরকারকে দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘বিএনপির শান্তিপূর্ণ আন্দোলন দমাতে বেছে বেছে নেতাকর্মীদের হত্যা করছে এই সরকার। সরকারের নির্দেশেই বাঞ্ছারামপুরে ছাত্রদল নেতা নয়নকে গুলি করে হত্যা করেছে পুলিশ। প্রতিটি হত্যার জবাব এই সরকারকে দিতে হবে।’

    আজ রোববার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৮তম জন্মদিন উপলক্ষে জিয়া পরিষদের উদ্যোগে দুস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

    রিজভী বলেন, ‘সরকারের নির্দেশেই বাঞ্ছারামপুরে ছাত্রদল নেতা নয়নকে গুলি করে হত্যা করেছে পুলিশ। তার গায়ে বন্দুক ঠেকিয়ে গুলি চালিয়ে হত্যা করা হয়। এর আগেও ভোলার নুরে আলম, আব্দুর রহিম, নারায়ণগঞ্জের মো. শাওন প্রধান এবং মুন্সিগঞ্জের মো. শাওন, যশোরের আব্দুল আলিমকে হত্যা করা হয়েছে।’

    তিনি বলেন, ‘শেখ হাসিনার মসনদ এখন ভেঙ্গে পড়ার উপক্রম। দেশের অর্থনৈতিক অবস্থা দেউলিয়া হয়ে গেছে। সারাদেশের মানুষ প্রতিবাদ বিক্ষোভে ফেটে পড়েছে। বিএনপির সমাবেশে সাধারণ মানুষের ঢল নামছে। ফ্যাসিষ্ট সরকার বুঝতে পেরেছে, তারা আর টিকে থাকতে পারবে না। তাই বেছে বেছে বিএনপি’র তরুণ নেতাদের হত্যা করা হচ্ছে। কিন্তু নেতাকর্মীদের হত্যা করে সরকারের শেষ রক্ষা হবে না। এই সরকারের পতন ছাড়া জনগণ রাজপথ ছাড়বে না।’

    এ সময় আরও উপস্থিত ছিলেন- জিয়া পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ডা. আব্দুল কুদ্দুস, মহাসচিব প্রফেসর এমতাজ হোসেন, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, অধ্যক্ষ নজরুল ইসলাম, ডা. জাহিদুল কবির জাহিদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ