ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • বন্ধ টুইটারের অফিস

    বন্ধ টুইটারের অফিস
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    টুইটারের সব অফিস বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এক ক্ষুদে বার্তায় টুইটার তার কর্মীদের জানিয়েছে, আগামী ২১ নভেম্বর অফিসগুলো আবার চালু হবে। 

    টুইটার কর্মীদের বলেছে, তারা যেন সামাজিক যোগাযোগমাধ্যম, গণমাধ্যম বা অন্য কোথাও কোম্পানির তথ্য নিয়ে আলোচনা না করেন এবং কোম্পানির নীতি মেনে চলেন। তবে ঠিক কী কারণে অফিস বন্ধ রাখছে তা জানায়নি টুইটার। খবর বিবিসি।

    এর আগে ওয়াশিংটন পোস্টের এক খবরে বলা হয়েছে, টুইটার কর্মীদের কাছে দীর্ঘ সময় কাজ করার প্রতিশ্রুতি চেয়েছেন মাস্ক। অফিসে গিয়ে সপ্তাহে অন্তত ৪০ ঘণ্টা কাজের বাধ্যবাধকতা জুড়ে দেয়ার পাশাপাশি কর্মীদের রিমোট ওয়ার্কিংয়ের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করেন তিনি। টেসলা বস কর্মীদের বলেছেন, মনোযোগ দিয়ে দীর্ঘ সময় কাজ করুন, না হয় চলে যান। নতুন টুইটারে কাজ করতে চাইলে অফিসে এসে কাজ করতে হবে। শুধু মৌখিক প্রতিশ্রুতি নয়, এজন্য তাদের সম্মতিপত্রেও স্বাক্ষর করতে হবে।

    তবে বিবিসির আজকের খবরে বলা হয়েছে, টুইটারের বিপুল সংখ্যক কর্মী মাস্কের নতুন শর্ত মেনে না নিয়ে চাকরি ছেড়ে দিচ্ছেন। অনেকেই এ সংক্রান্ত হ্যাশট্যাগ এবং স্যালুটিং ইমোজি ব্যবহার করে পোস্ট করছেন বলেও জানায় সংবাদমাধ্যমটি।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ