ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • আইএসপিএবি’র নতুন সভাপতি হাকিম, মহাসচিব নাজমুল

    আইএসপিএবি’র নতুন সভাপতি হাকিম, মহাসচিব নাজমুল
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দেশের ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) এর নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন আম্বার আইটি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আমিনুল হাকিম। আর নতুন মহাসচিব নির্বাচিত হয়েছেন কে এস নেটওয়ার্ক লিমিটেড এর নাজমুল করিম ভূঁঞা। নতুন কমিটির সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন আইসিসি কমিউনিকেশন লিমিটেড’র ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম সিদ্দিক।

    সোমবার (১৯ মে) রাজধানীর বনানীতে আইএসপিএবি কার্যালয়ে নবনির্বাচিত কমিটির পরিচালকদের ভোটে সংগঠনটির নতুন নেতৃত্ব নির্বাচিত হয়। এর আগে গেল ১৭ মে আইএসপিএবির ২০২৫-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সাধারণ সদস্য ক্যাটাগরিতে নয়জন ও সহযোগী সদস্য ক্যাটাগরিতে চারজন পরিচালক নির্বাচিত হন।

    নির্বাচনে আম্বার আইটি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আমিনুল হাকিমের নেতৃত্বাধীন আইএসপি ইউনাইটেড সাধারণ সদস্য ক্যাটাগরিতে সংখ্যাগরিষ্ঠতা পায়, নয়জন পরিচালকের মধ্যে তার প্যানেল থেকেই নির্বাচিত হন আটজন। আর দুইজন করে দুই প্যানেল থেকে সহযোগী সদস্য পদে চার পরিচালক নির্বাচিত হন।

    আইএসপিএবির নতুন কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মাজেদা নেটওয়ার্কস লিমিটেড এর নেয়ামুল হক খান। যুগ্ম মহাসচিব নির্বাচিত হয়েছেন সার্কেল নেটওয়ার্কের মাহবুব আলম ও ফিসা কমিউনিকেশন এর ফুয়াদ মুহাম্মদ শরফুদ্দিন। সংগঠনটির নতুন কোষাধক্ষ্য হয়েছেন রেড ডাটা প্রাইভেট লিমিটেড এর মঈন উদ্দিন আহমেদ। নতুন কমিটির ৫ পরিচালকরা হলেন- ওয়ান স্কাই কমিউনিকেশনস লিমিটেড এর রাশেদুর রহমান রাজন, ইনভেনশন টেকনোলজি লিমিটেড এর মিঠু হাওলাদার, এক্সোর্ড অনলাইনের সাব্বির আহমেদ, তুহিন এন্টারপ্রাইজের রাইসুল ইসলাম তুহিন, এস এম জুবায়ের আইটি এক্সপার্টের জুবায়ের ইসলাম ও সবুজ বাংলা অনলাইনের এস এম সাইফুল ইসলাম সেলিম।

    নতুন কমিটির সভাপতি মোহাম্মদ আমিনুল হাকিম এর আগেও সংগঠনটির সভাপতির দায়িত্ব পালন করেছেন। তিনি বর্তমানে বাংলাদেশ ইনেটারেনট গভর্নেন্স ফোরামের (বিআইজিএফ) চেয়ারপারসন। নতুন কমিটির সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম সিদ্দিকও সংগঠনটির একই দায়িত্ব পালন করেছেন। আর সংগঠনটির নতুন মহাসচিব নাজমুল করিম ভূঁঞা আগের কমিটিতে একই দায়িত্ব পালন করছিলেন।


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ