ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  •  নোয়াখালীতে গৃহবধূর মরদেহ উদ্ধার

      নোয়াখালীতে গৃহবধূর মরদেহ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।  

    নিহত শাবনুর বেগম (৩০) তমরদ্দি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ তমরদ্দি গ্রামের কামাল উদ্দিনের বাড়ির রাসেদ উদ্দিনের স্ত্রী।
       
    শুক্রবার (১৮ নভেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার তমরদ্দি ইউনিয়নের দক্ষিণ তমরদ্দি গ্রামের কামাল উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে।

    স্থানীয় ইউপি সদস্য শেখ নুরুজ্জামান ছুকু নিহতের শ্বশুরের পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানান, শুক্রবার ভোররাতে গৃহবধূ শাবনুর ঘরের পাশে পুকুর ঘাটে গোসল করতে যায়। গোসল করে ঘরে ফেরার পথে সে ভয় পেয়ে চিৎকার করে অজ্ঞান হয়ে পড়ে। পরে পরিবারের সদস্যরা গ্রাম্য চিকিৎসক ও খোনার নিয়ে আসে। একপর্যায়ে সকাল ৮টার দিকে গ্রাম্য চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

    হাতিয়া তমরদ্দি পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সৌরভ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। নিহতের মা-বাবা বলছে তাদের কোন অভিযোগ নেই। তাদের মেয়ে কিছু দিন আগে থেকে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে।  


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ