ঢাকা শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাবুগঞ্জে সাপের কামড়ে মৃত্যু যুবককে জীবিত করতে ঝাঁড়ফুক জ্বালানি সংকটে বন্ধের মুখে ভোলার ১২ কারখানা মেহেন্দিগঞ্জে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণীর পরীক্ষা, অভিভাবকদের ক্ষোভ মেহেন্দিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও সরকারি কবরস্থান পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী রাজিব আহসান  ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ যাত্রীর সবাই নিহত রাশেদ প্রধানের বাসার সামনে বিক্ষুব্ধ জনতা, পিএস জনি পুলিশ হেফাজতে রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র  আইএমএফ ঋণের কিস্তি নিয়ে অনিশ্চয়তা, হাল ছাড়েনি বাংলাদেশ দৌলতখানে জ্বালানি তেল কালোবাজারে বিক্রির অভিযোগ ভিক্ষুকের কাছে ১০০ টাকায় ওষুধ বিক্রি করায় বন্ধ করে দেয়া হলো ফার্মেসি
  • ৩ জেলায় বজ্রপাতে শিশুসহ ৫ জনের মৃত্যু 

    ৩ জেলায় বজ্রপাতে শিশুসহ ৫ জনের মৃত্যু 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জামালপুর, নেত্রকোনা ও বাগেরহাটে পৃথকস্থানে বজ্রপাতে শিশুসহ ৫ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে জামালপুরের বকশীগঞ্জের এক গ্রামেই ৩ জন মারা গেছেন। বাকি ২ জন নেত্রকোনা ও বাগেরহাটের।

    শুক্রবার (৪ জুন) বিকালে বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের কলকীহারা গ্রামে পৃথকস্থানে বজ্রপাতে মারা যান হর বাদশা (৫০), আকিজা বেগম (৩০) ও খলিলুর রহমান (৫৫)। একই সময় বজ্রপাতে ২টি গরুও মারা যায়। বজ্রপাতের সময় হর বাদশা নদীতে গোসল করছিলেন। খলিলুর রহমান ও আকিজা বেগম কৃষি কাজ করছিলেন। বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুন মুন জাহান লিজা বিষয়টি নিশ্চিত করেছেন।


    একই দিনে নেত্রকোনার পূর্বধলায় ভবানীপুর গ্রামে আশা মনি (৭) নামের এক শিশু নিহত ও সেলিনা (৫০) নামের এক নারী গুরুতর আহত হয়েছেন। আশা মনি ওই গ্রামের আব্দুল আলীর মেয়ে ও সেলিনা মোতালেবের স্ত্রী। স্থানীয় ইউপি চেয়ারম্যান ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

    জানা যায়, শুক্রবার বিকেল সোয়া ৪টার দিকে গুড়িগুড়ি বৃষ্টিসহ বজ্রপাত হচ্ছিল। এ সময় শিশু আশা মনি বাড়ির পাশে পুকুর পাড় থেকে গরু আনতে যায় ও

    সেলিনা ওই পুকুরে গোসল করছিল। তখন বজ্রপাতে ঘটনাস্থলেই আশা মনি নিহত ও সেলিনা আহত হয়। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় সেলিনাকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।

    এদিকে বাগেরহাটের শরণখোলায় বজ্রপাতে আবু বকর খান (২৮) নামে এক কৃষক মারা গেছেন। এলাকাবাসী জানান, শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে আবু বকর মাঠে গরু আনতে যায়। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই সে মারা যায়। শরণখোলা থানা অফিসার ইনচার্জ মো: সাইদুর রহমান জানান বিষয়টি নিশ্চিত করেছেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ