ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, অপেক্ষা মন্ত্রিসভার সম্মতির মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দেশ-বিদেশে সফরে মানতে হবে যেসব নির্দেশনা আজ থেকে সারা দেশে মিলবে হামের টিকা সংরক্ষিত নারী আসনের চূড়ান্ত তালিকা প্রকাশ করলো বিএনপি দৌলতখানে জেলেদের জন্য বরাদ্দকৃত ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ সহধর্মিণী ডা. জুবাইদাকে নিয়ে পিতৃলয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী মেহেন্দিগঞ্জে খাজনার টাকা না দেয়ায় গাছসহ গাড়ি আটক সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা চার দফা দাবিতে মহাসড়কে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
  • বাজেটে সরকারি চাকরিজীবীদের জন্য বরাদ্দ বেশি 

    বাজেটে সরকারি চাকরিজীবীদের জন্য বরাদ্দ বেশি 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সরকার পরিচালন বাবদ খরচ ধরা হয়েছে ৬১ শতাংশ। ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার প্রস্তাবিত বাজেট থেকে ৩ লাখ ৬৬ হাজার ৬০৩ কোটি টাকার খরচ হবে সরকার পরিচালন বাবদ। এই টাকার প্রায় অর্ধেক (১ লাখ ৬৬ হাজার ৫৫৩ কোটি টাকা) ব্যয় হবে সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা, পেনশন ও সুদ মেটাতে।

    জাতীয় সংসদে বৃহস্পতিবার বিকালে পেশ করা বাজেটে এই প্রস্তাব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। যা বিদায়ী ২০২০-২১ অর্থবছরের সংশোধিত বাজেটের চেয়ে ১১ শতাংশ বেশি। বিদায়ী ২০২০-২১ অর্থবছরের মূল বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতায় ৬৫ হাজার ৮৬০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছিল। পরে সংশোধিত বাজেটে তা কিছুটা কমিয়ে ৬৫ হাজার ৬১৭ কোটি টাকা করা হয়। 

    সরকারি চাকরিজীবীদের জন্য বরাদ্দের ১ লাখ ৬৬ হাজার ৫৫৩ কোটি টাকার মধ্যে শুধু তাদের বেতন-ভাতায় চলে যাবে ৬৯ হাজার ৭৫৫ কোটি টাকা। যা মোট রাজস্ব বাজেটের ১৯ দশমিক ০৩ শতাংশ।

    তাদের সুদ পরিশোধে চলে যাবে ৬৮ হাজার ৫৮৯ কোটি টাকা। আর অবসরে যাওয়া সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পেনশন বাবদ চলে যাবে ২৮ হাজার ২০৯ কোটি টাকা।

    সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা, পেনশন ও সুদ- এই তিন খাতের মধ্যে বেতন ও সুদ বাবদ ব্যয় বিদায়ী ২০২০-২১ অর্থবছরের চেয়ে নতুন অর্থবছরে বেশি ধরা হয়েছে। এই খাতে অর্থমন্ত্রী ৩ হাজার ৮৯৫ কোটি টাকা বরাদ্দ করেছেন, যা চলতি অর্থবছরের চেয়ে ৫ দশমিক ৯৩ শতাংশ বেশি।

    সুদ পরিশোধে বিদায়ী অর্থবছরে বরাদ্দ ছিল ৬৩ হাজার ৭৯৯ কোটি টাকা। পরে সংশোধিত বাজেটে তা ৬৮ হাজার ৫৮৯ কোটি টাকা বাড়ানো হয়। তবে এই খাতে নতুন অর্থবছরে বরাদ্দ দেওয়া হয়নি।

    পেনশনে বিদায়ী অর্থবছরে মূল বাজেটে  বরাদ্দ ছিল ২৭ হাজার ৬৩৭ কোটি টাকা। পরে সংশোধিত বাজেটে তা কিছুটা কমিয়ে ২৭ হাজার ৫৮৫ কোটি টাকা হয়। এই খাতেও নতুন অর্থবছরে কিছুটা বেশি বরাদ্দ রেখেছেন অর্থমন্ত্রী।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ