ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • টানা বর্ষণে তছনছ দখিনের কৃষি ও মৎস্য খাত, ক্ষতি ৩৮ কোটি টাকা  দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায়
  • চার জেলা বিএনপির কমিটি ঘোষণা

    চার জেলা বিএনপির কমিটি ঘোষণা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঢাকা-বরিশালসহ দেশের চার জেলায় নতুন কমিটি ঘোষণা করেছে বিএনপি।

    মঙ্গলবার (১৫ নভেম্বর) বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    এতে বলা হয়, ঢাকা জেলা বিএনপির পাঁচ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ (আংশিক) কমিটি, নারায়ণগঞ্জ জেলা বিএনপির নয় সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি, বরিশাল দক্ষিণ জেলা বিএনপির দুই সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি এবং ভোলা জেলা বিএনপির ০৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে।

    ঢাকা জেলা বিএনপি পূর্ণাঙ্গ (আংশিক) কমিটির সভাপতি খন্দকার আবু আশফাক, সিনিয়র সহ-সভাপতি খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. শামছুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি।

    নারায়ণগঞ্জ জেলা বিএনপি আহবায়ক কমিটির আহ্বায়ক আলহাজ্ব গিয়াস উদ্দিন, ১ নং যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম টিটু, যুগ্ম আহবায়ক খন্দকার মাশুকুল ইসলাম রাজিব, ৬ নং যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান খোকা, ৭ নং যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেন, ৮ নং যুগ্ম আহ্বায়ক মো. জুয়েল আহমেদ ও ৯ নং সদস্য সচিব গোলাম ফারুক খোকন।

    বরিশাল দক্ষিণ জেলা বিএনপি আহবায়ক কমিটির আহবায়ক আবুল হোসেন ও সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন।

    ভোলা জেলা বিএনপি আহবায়ক কমিটির আহবায়ক গোলাম নবী আলমগীর, ১ নং যুগ্ম আহবায়ক শফিউর রহমান কিরণ ও সদস্য সচিব রাইসুল আলম। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ