ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ বরিশাল সওজের ফেরি বিভাগ, ১০ জনের কাঁধে ৭০ জনের কাজ ঝালকাঠিতে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে সাত লাখ টাকা ও চারটি মোবাইল ছিনতাইয়ের অভিযোগ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১
  • ঢাকা জেলা বিএনপির সভাপতি আশফাক, সম্পাদক নিপুণ

    ঢাকা জেলা বিএনপির সভাপতি আশফাক, সম্পাদক নিপুণ
    খন্দকার আবু আশফাক ও নিপুণ রায় চৌধুরী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঢাকা জেলা বিএনপির ৫ সদস্যবিশিষ্ট (আংশিক) কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে খন্দকার আবু আশফাককে সভাপতি ও অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীকে সাধারণ সম্পাদক করা হয়েছে। 

    মঙ্গলবার বিকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

    সভাপতি আশফাক ঢাকা জেলা বিএনপির সদ্যবিদায়ী কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। আর নিপুণ রায় চৌধুরী বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও কেরানীগঞ্জ দক্ষিণ থানা বিএনপির সভাপতি। এছাড়াও নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন তিনি।

    অন্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. শামছুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। এর মধ্যে অমি হলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানের ছেলে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ