ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ বরিশাল সওজের ফেরি বিভাগ, ১০ জনের কাঁধে ৭০ জনের কাজ ঝালকাঠিতে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে সাত লাখ টাকা ও চারটি মোবাইল ছিনতাইয়ের অভিযোগ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১
  • পদ্মা সেতু পার হতে লজ্জা পাবেন না: ফখরুলকে পরশ

    পদ্মা সেতু পার হতে লজ্জা পাবেন না: ফখরুলকে পরশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন দেশের সব মানুষের জন্য বলে জানিয়েছেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। সেই সঙ্গে তিনি বলেছেন, শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়ন দিতে পেরেছেন তাঁর যোগ্য নেতৃত্ব ও দূরদর্শনের জন্য।

    শুক্রবার যুবলীগের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত যুব সমাবেশে যোগ দিয়ে এ কথা বলেন তিনি।

    সম্প্রতি বিএনপি মহাসচিবের বরিশাল সফর নিয়ে তিনি বলেন, মির্জা ফখরুল বরিশালে গিয়েছিলেন। তিনি সেখানে অনেক বড় বড় কথা বলেছেন। তিনি কিন্তু পদ্মা সেতু দিয়ে যাননি, বিমানে গেছেন।

    পদ্মা সেতুতে যেতে লজ্জা পাবেন না, শেখ হাসিনার উন্নয়ন সবার জন্য। কত উন্নয়ন অস্বীকার করবেন। আপনাদের নেতাকর্মীরা কি মেট্রোরেল-পদ্মা সেতুতে উঠবে না?

    যুবলীগ চেয়ারম্যান নেতাকর্মীদের উদ্দেশে বলেন, বিএনপির মিথ্যা সত্য দিয়ে ঢাকতে হবে। সত্য দিয়ে তাদের পরাজিত করতে হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ