ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • হারানো অস্ত্র উদ্ধারে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা করলো র‍্যাব-৮ বাকেরগঞ্জে বাগবিতণ্ডার জেরে যুবককে কুপিয়ে হত্যা  এক রাজা ইলিশ ১৬ হাজারে বিক্রি বিদেশ থেকে বাবার আনা আখরোট দিলো সহপাঠীদের, খেয়ে হাসপাতালে ৭ ছাত্রী ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠন, এপিবিএনের ক্ষমতা বৃদ্ধি খাতা পুনর্নিরীক্ষণে বদলে গেলো বরিশালের ৩ হাজারের বেশি শিক্ষার্থীর ফল ফলজ-বনজ বৃক্ষে বরিশালকে সবুজ বেষ্টনীতে আচ্ছাদিত করা হবে: বিভাগীয় কমিশনার বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, হত্যার অভিযোগ স্বামীর বরিশালে ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • কোহলি-শাস্ত্রীর রণকৌশল ফাঁস

    কোহলি-শাস্ত্রীর রণকৌশল ফাঁস
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আগামী ১৮ জুন শুরু হবে বহু প্রতীক্ষীত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। সাউদাম্পটনের মাঠে নিউজিল্যান্ডের মুখোমুখি বিরাট কোহলির ভারত। ইংল্যান্ডে উড়ে যাওয়ার আগে কোহলি এবং হেড কোচ রবি শাস্ত্রীকে নিয়ে একটি ভার্চুয়াল সাংবাদিক সম্মেলন হয়েছিল। 

    সেখানেই দুইজনের ‘গোপন’ আলোচনা ফাঁস হয়ে যায়। আসলে ভিডিও কনফারেন্সে 'লাইভ' শুরু হয়ে গেছে তা খেয়াল করেননি ভারতের কোচ এবং ক্যাপ্টেন।  কোহলিকে বলতে শোনা যায়, "আমরা ওদের রাউন্ড দ্য উইকেট বল করব। বাঁহাতি ব্যাটসম্যান আছে ওদের দলে। লালা, সিরাজ সবাইকে শুরু থেকেই লাগিয়ে দেব।" লালা হল ভারতীয় দলে মোহম্মদ শামির ডাকনাম। 

    বোঝাই যাচ্ছে ফাইনালে নিউজিল্যান্ড ব্যাটসম্যানদের বিরুদ্ধে রণকৌশলের কথা বলছিলেন কোহলি। কেন উইলিয়ামসন এবং রস টেলর বাদে নিউজিল্যান্ডের প্রথম সারির প্রায় সবাই বাঁ হাতি।

    এদিকে, মোটামুটি একই সময়ে ভারতের দুইটি দল দুই জায়গায় খেলবে। এ প্রসঙ্গে সাংবাদিকদের রবি শাস্ত্রী বলেন, এই নিয়ম হয়তো ভবিষ্যতে পাকাপাকি ভাবেই চালানো যেতে পারে। স্বর্ণযুগের সময় অস্ট্রেলিয়ান বোর্ড একই দাবি জানিয়েছিল। তখন মেনে নেয়নি আইসিসি। তবে এখন পরিস্থিতি অন্যরকম। অনুমতি পাওয়া যেতেও পারে।    


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ