ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেহেন্দিগঞ্জে খাজনার টাকা না দেয়ায় গাছসহ গাড়ি আটক সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা চার দফা দাবিতে মহাসড়কে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাড়ছে হামের প্রকোপ: বরিশালে এ পর্যন্ত মারা গেছে ১৯ জন ৯ দফা দাবিতে বরিশালে ইজিবাইক-রিকশা শ্রমিকদের সমাবেশ এক মাসে দুইবার বাড়লো এলপিজির দাম, ১২ কেজি ১৯৪০ টাকা ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৪ শিশুর মৃত্যু বরিশালে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা বরিশালে জমি দখলের উদ্দেশ্য বিএনপি নেতা ও স্কুল শিক্ষকের নেতৃত্বে হামলা   গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিক সুরক্ষা দিতে নীতিমালা করা হচ্ছে: তথ্যমন্ত্রী
  • মাহফিল থেকে ফেরার পথে সড়কে ঝরলো ৩ প্রাণ 

    মাহফিল থেকে ফেরার পথে সড়কে ঝরলো ৩ প্রাণ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার বেতাগীতে মাহফিল থেকে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত সোয়া ১২টার দিকে বেতাগী-বরগুনা আঞ্চলিক মহাসড়কের খানের হাট এলাকায় এ ঘটনা ঘটে।

    নিহতরা হলো বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়নের কালিকাবাড়ী এলাকার কবির হোসেনের ছেলে ইয়াসিন আরাফাত (১১), মোকামিয়া ইউনিয়নের বড় মোকামিয়া গ্রামের মো. রফিক মৃধার ছেলে রাব্বি মৃধা (১৭) এবং একই এলাকার মো. আল আমিনের ছেলে মো. সিয়াম (১৭)। বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ আলম হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন।


    পুলিশ সূত্রে জানা যায়, নিহত তিনজন উপজেলার মোকামিয়া দরবার শরিফের মাহফিল শেষে মোটরসাইকেলে করে নিজেদের বাড়ির উদ্দেশে রওনা দেয়। রাত সোয়া ১২টার দিকে পার্শ্ববর্তী খানের হাট এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি সড়কের পাশে ডোবায় ছিটকে পড়ে। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের ডোবা থেকে উদ্ধার করে পুলিশে খবর দেয়। পুলিশ এসে তাদের বেতাগী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক রাত ১টার দিকে তিনজনকেই মৃত ঘোষণা করেন।

    এ বিষয়ে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম হাওলাদার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিন কিশোরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। পরে চিকিৎসক তাদের তিনজনকেই মৃত ঘোষণা করেন। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

    মোটরসাইকেলের বেপরোয়া গতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে, প্রাথমিকভাবে এমনটাই ধারণা করা হচ্ছে বলে জানান বেতাগী থানার ওসি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ