ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • যৌতুকে পাওয়া গাড়ি দিয়ে পরিবারের ৫ সদস্যকে চাপা

    যৌতুকে পাওয়া গাড়ি দিয়ে পরিবারের ৫ সদস্যকে চাপা
    ছবি: সংগৃহীত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    যৌতুকে পাওয়া গাড়ি চালাতে গিয়ে পরিবারের পাঁচ জনকে চাপা দিয়েছে বর। এ সময় ঘটনাস্থলেই এক জনের মৃত্যু হয়।

    ভারতের উত্তরপ্রদেশে এ ঘটনা ঘটেছে। খবর: আনন্দবাজার পত্রিকা।

    জানা গেছে, ওই বরের নাম অরুণ কুমার। তিনি উত্তরপ্রদেশের অকবরপুরের বাসিন্দা। শ্বশুরবাড়ি থেকে যৌতুকে গাড়ি পেয়েছিলেন তিনি। বিয়ের অনুষ্ঠান ঘিরে অরুণের বাড়িতে তখন হইহই চলছে। তার উপর নতুন গাড়ি বাড়িতে আসায় সবার উৎসাহ-উদ্দীপনা ছিল তুঙ্গে। চাবি হাতে পেয়েই অরুণ গাড়িতে চালকের আসনে গিয়ে বসেন। তারপর অ্যাক্সিলারেটরে চাপ দিতেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।

    পাশেই তখন দাঁড়িয়েছিলেন তার পরিবারের সদস্যরা। গাড়িটি নিয়ন্ত্রণ হারালে চাপা পড়েন পরিবারের পাঁচ সদস্য। তখন দশ বছরের এক কিশোরসহ গুরুতর আহত হয় পাঁচজন। তাদের মধ্যে ঘটনাস্থলেই মৃত্যু হয় এক জনের।

    এ ঘটনায় পুলিশ জানায়, অরুণ গাড়ি চালাতে জানতেন না। তারপরও উৎসাহের বশে গাড়ি চালানোর ঝুঁকি নিয়ে ফেলেন। আর তাতেই দুর্ঘটনা ঘটে।

    পুলিশের এক কর্মকর্তা বলেন, আমরা অভিযুক্তকে হেফাজতে নিয়েছি। অভিযোগ হাতে পেলেই অরুণের বিরুদ্ধে বেপরোয়া গাড়ি চালানো, অনিচ্ছাকৃত খুনের মামলা হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ