ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ডেঙ্গুতে মারা গেলেন বরগুনার এমপির শাশুড়ি  কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা উদ্বোধন হতে যাচ্ছে দক্ষিণাঞ্চলের প্রথম ক্যান্সার হাসপাতাল বরগুনায় সেতু ভেঙে খালে, শিক্ষার্থীসহ গ্রামবাসীর ভরসা নৌকা র‍্যাব-৮'র ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএমপি কমিশনারের অংশগ্রহণ মধ্যরাতে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষে উত্তপ্ত ববি    পরকীয়া সন্দেহে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার ববি গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা- জান্নাত-এডিসন বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া
  • পাথরঘাটায় তুবা হত্যা মামলায় মা-ছেলে কারাগারে

    পাথরঘাটায় তুবা হত্যা মামলায় মা-ছেলে কারাগারে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার পাথরঘাটায় তুইবা তুবা (১৮) হত্যা মামলায় প্রধান আসামি সজিব (২০) ও তাঁর মা মোসা. মাজেদা বেগমকে (৪০) কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার পাথরঘাটা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হলে বিচারক প্রনব কুমার হুই তাদের জেল হাজতে প্রেরণ করার নির্দেশ দেন। 

    তুইবা তুবা পাথরঘাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের খাদ্য গুদামের পশ্চিম পাশের আজাদ হোসেন সেন্টুর ছোট মেয়ে। সজিব পাথরঘাটা উপজেলা কালমেঘা ইউনিয়নের লাকুরতলা এলাকার আলমগীর হোসেনের ছেলে ও আলমগীর হোসেনের স্ত্রী মোসা. মাজেদা বেগম । 

    মামলা সূত্রে জানা গেছে, গত বছরের আক্টোবর মাসের ১৯ তারিখ মৃত তুবাকে ১ নং আসামী সজিবের কথা বলে, ২ নং আসামী মাজেদা বেগম তার বাড়িতে ডেকে নিয়ে অকথ্য ভাষায় গালমন্দ করেন এবং চুল ধরে মারধর করেন। এর পরের দিন আবারো তুবার বাড়ির উঠানে এসে সবার সামনে অকথ্য ভাষায় গাল-মন্দ করেন এবং বলেন, তুই তোর বাবার সাথে গিয়ে ঘুমা তা না পারলে গলায় দড়ি দিয়ে মরো না কেন। এই কথা সুনে লজ্জা ও ঘৃনায় সবার অজান্তে ঘরের আড়ার সাথে ওড়না গলায় পেচিয়ে আত্মহত্যা করেন। পরে একই বছরের ২৫ অক্টোবর পাথরঘাটা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রিট আদালতে তুইবা তুবার মা নাজমা বেগম বাদী হয়ে মো. সজিব, মাজেদা বেগম ও আলমগীর হোসেনকে আসামি করে তাদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। 


    মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম মল্লিক জানান, আসামীদের বিরুদ্ধে পুলিশ বুরো আব-ইনবেস্টিগেশন (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন জমা দিয়েছে যে আসামি পক্ষ তুবাকে (১৮) প্রোরোচনা দেয়ায় সে আত্মহত্যা করেছে। এ মামলার  ধার্যদিনে আসামিদের বিরুদ্ধে আদালত সমন জারি করলে বৃহস্পতিবার আসামিপক্ষ জামিনের জন্য আদালতে আবেদন করেন। আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ