ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেহেন্দিগঞ্জে খাজনার টাকা না দেয়ায় গাছসহ গাড়ি আটক সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা চার দফা দাবিতে মহাসড়কে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাড়ছে হামের প্রকোপ: বরিশালে এ পর্যন্ত মারা গেছে ১৯ জন ৯ দফা দাবিতে বরিশালে ইজিবাইক-রিকশা শ্রমিকদের সমাবেশ এক মাসে দুইবার বাড়লো এলপিজির দাম, ১২ কেজি ১৯৪০ টাকা ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৪ শিশুর মৃত্যু বরিশালে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা বরিশালে জমি দখলের উদ্দেশ্য বিএনপি নেতা ও স্কুল শিক্ষকের নেতৃত্বে হামলা   গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিক সুরক্ষা দিতে নীতিমালা করা হচ্ছে: তথ্যমন্ত্রী
  • বরিশালে গণসমাবেশ 

    পাথরঘাটায় বিএনপি নেতা কর্মীর বাড়ীতে পুলিশের তল্লাশি, আটক ২ 

    পাথরঘাটায় বিএনপি নেতা কর্মীর বাড়ীতে পুলিশের তল্লাশি, আটক ২ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে বিএনপির গণসমাবেশ কেন্দ্র করে বরগুনার পাথরঘাটায় গত তিন দিন ধরে বিএনপি নেতাকর্মীর বাড়িতে বাড়িতে পুলিশ তল্লাশীর নামে অভিযান চালিয়ে ভয়ভীতি প্রদর্শন করছে বলে অভিযোগ উঠেছে। 

    এ অভিযানে চরদুয়ানী ইউনিয়নের মালেক মোস্তফা ও কাকচিড়া ইউনিয়নের রিপন দালাল নামে দুই বিএনপি কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এর ফলে বিএনপি কর্মীরা গ্রেফতার আতঙ্কে রয়েছে। পাথরঘাটা থেকে বিএনপির নেতা-কর্মীরা ৫ নবেম্বর বরিশালে বিভাগীয় গণসমাবেশে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন  ঠিক এমন সময় পুলিশ প্রশাসনের বিরুদ্ধে এমনই অভিযোগ করছেন বিএনপির নেতা- কর্মীরা। 

    তাদের অভিযোগ, দলের কর্মসূচীতে যোগ না দেওয়ার জন্য পুলিশ বাড়ীতে গিয়ে হুমকি দিচ্ছে। বিষয়টি স্বীকার করেছে পুলিশ প্রশাসন। উপজেলা বিএনপির শীর্ষ নেতারা জানান, গত সোম, মঙ্গলবার ও বুধবার মধ্যরাত থেকে গভীর রাত পর্যন্ত পৌর বিএনপি, ওয়ার্ড বিএনপি, যুবদল ও ছাত্রদলের অন্তত ৩০ নেতা-কর্মীর বাড়ীবাড়ী গিয়েছেন পুলিশ সদস্যরা। তল্লাশীর নামে হয়রানি করা হচ্ছে। 

    বিএনপি নেতাকর্মীর বাড়িতে ঢুকে দরজার কড়া ও বেড়ার টিন পিটিয়ে ঘরের লোকজনকে সজাগ করে। এর পর জানিয়ে দেয় যাতে আগামী ৫ নবেম্বর পাথরঘাটা থেকে বরিশালে সমাবেশে বিএনপি নেতাকর্মীরা যোগ না দেন। যে সকল নেতাকর্মী সমাবেশে যোগ দেবেন তাঁদের বিরুদ্ধে দেশদ্রোহ মামলা করা হবে। এছাড়াও বরিশালের সমাবেশে কারা যাচ্ছেন। তাঁদের তালিকা করে নিচ্ছে পুলিশ। বাড়ীতে এসে ছবি তুলছে ও ভিডিও ধারণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। 

    উপজেলা বিএনপির সদস্যসচিব ও সাবেক চরদুয়ানী ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম জানান, গত সেপ্টেম্বরে পাথরঘাটার সিঅ্যান্ডবি এলাকায় আ'লীগের নেতাদের কতৃক বিএনপি কর্মীদের মোটরসাইকেল পোড়ানো ও হামলার ঘটনায় উল্টো একটি মিথ্যা সাজানো মামলা দিয়ে অজ্ঞাতনামা আসামি গ্রেফতারের নামে উপজেলা ব্যাপী বিএনপির নেতা কর্মীদের বাড়ী বাড়ী গিয়ে পুলিশ হয়রানি করছে। বরিশালের গণসমাবেশকে সামনে রেখে এসব করা হচ্ছে। 

    এসব করে বরিশালে বিএনপির সমাবেশে মানুষের ঢল থামানো যাবে না। পাথরঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী মো. ফারুক জানান, পুলিশের পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মীরাও বিএনপির লোকজনকে বাড়ি বাড়ি গিয়ে ভয়ভীতি দেখাচ্ছেন। যাতে করে বিএনপির বরিশাল বিভাগীয় মহাসমাবেশে পাথরঘাটা থেকে কেউ যোগ না দেন। এতে করে তাঁদের অনেক নেতাকর্মী দু'দিন ধরে আতঙ্কে রাতে ঘর ছেড়ে অন্যত্র রাত যাপন করছেন। 

    জানাযায়, বরিশাল বিএনপির সমাবেশ সফল করতে ইতোমধ্যে বিএনপির বেশির ভাগ নেতা-কর্মী বরিশালের উদ্দেশে রওনা হয়ে গেছেন। এতে পাথরঘাটা থেকে দশ হাজার নেতাকর্মী অংশ নেবেন। 

    জানতে চাইলে এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল বাশার জানান, পুলিশের গোয়েন্দা তথ্যানুযায়ী বরিশালে বিএনপির সমাবেশ অশান্ত করতে পাথরঘাটায় অস্ত্রসহ লাঠি জমায়েত করছেন বিএনপির নেতা-কর্মীরা। তাই তাঁদের বাড়ীতে তল্লাশি করা হচ্ছে। এ ছাড়া স্থানীয় বিএনপির নেতাদের বিরুদ্ধে যে মামলা রয়েছে, ওই মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুধু বিএনপির নেতাকর্মীই নয়, যারা দেশ ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে প্রোপাকান্ডা ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে এ অভিযান চালানো হচ্ছে বলেও জানান তিনি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ