ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ডেঙ্গুতে মারা গেলেন বরগুনার এমপির শাশুড়ি  কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা উদ্বোধন হতে যাচ্ছে দক্ষিণাঞ্চলের প্রথম ক্যান্সার হাসপাতাল বরগুনায় সেতু ভেঙে খালে, শিক্ষার্থীসহ গ্রামবাসীর ভরসা নৌকা র‍্যাব-৮'র ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএমপি কমিশনারের অংশগ্রহণ মধ্যরাতে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষে উত্তপ্ত ববি    পরকীয়া সন্দেহে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার ববি গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা- জান্নাত-এডিসন বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া
  • ভারত থেকে পরিবারের কাছে ফিরেছে ৪৬ জেলে

    ভারত থেকে পরিবারের কাছে ফিরেছে ৪৬ জেলে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বঙ্গোপসাগরের গভীরে মাছ শিকারে গিয়ে ঝড়ের কবলে পড়ে ট্রলারডুবির ঘটনায় ভাসতে ভাসেত ভারতে অনুপ্রবেশকারী ৪৬ জেলে বেনাপোল চেকপোস্ট হয়ে বাংলাদেশে ফিরেছে। বুধবার রাতে এসকল জেলেরা তাদের পরিবারের কাছে ফিরেছে। এর আগে ১৮ আগস্ট ঝড়ের কবলে পড়ে ভারতীয় জলসীমায় প্রবেশ করে তাঁরা।

    ট্রলার মালিক সমিতি সূত্রে ফিরে আসা জেলেদের মধ্যে বরগুনার পাথরঘাটা উপজেলার ১৬ জন, বরগুনা সদর উপজেলার ১৭ জন, পিরোজপুর জেলার ৭ জন এবং মহিপুর এলাকার ৬ জন জেলে রয়েছে।

    ফিরে আসা জেলেরা জানান, জেলেদের ভারতের জলসীমায় অবস্থান নেয়া সীমান্ত রক্ষাকারী বাহিনী তাদেরকে আটক করে এবং অনেক জেলেকে ওই দেশের জেলেরা উদ্ধার করে অশ্রয় দেন। তাদেরকে ওই দেশের বুদ্ধপুর, কাকদ্বীপ ও মৈপিঠ এলাকার আশ্রয় শিবিবিরে রাখা হয়।

    জানা যায়, চলতি বছরের ১৮ আগস্ট গভীর বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে পাথরঘাটা, তালতলী, মহিপুর, কলাপাড়া, বাগেরহাট, পিরোজপুর, ভোলাসহ উপকূলের বিভিন্ন এলাকার মাছ ধরা শতাধিক ট্রলার ডুবির ঘটনা ঘটে। এসময় অনেক জেলে ভাসতে ভাসতে বালাদেশেরে পার্শ্ববর্তী দেশ ভারতের জলসীমা অতিক্রম করে ওই দেশের সীমান্ত রক্ষাকারী বাহিনী কোস্টগার্ডের হাতে আটক হয় এবং অনেকে ওই দেশের জেলেদের কাছে আশ্রয়-প্রশ্রয় নেন। আশ্রয় নেয়া জেলেদের দেশে ফিরিয়ে আনতে দীর্ঘ সময় পার হয়ে যায়। আশ্রয় নেয়া জেলেদের মধ্যে পটুয়াখালী জেলার ইউনুছ মিয়া নামের একজন জেলের মৃত্যু হয়। এসকল জেলেদের মধ্যে ৪৬ জন জেলে মঙ্গলবার সন্ধ্যায় (১ নভেম্বর) ভারতের বেনাপোল চেকপোস্ট হয়ে বাংলাদেশে এসেছেন। রাতের জলসীমায় অবস্থান নেয়া সীমান্ত রক্ষাকারী বাহিনী তাদেরকে আটক করে এবং বেশকয়েকজন জেলেকে ওই দেশের জেলেরা উদ্ধার করে আশ্রয় দেন। তাদেরকে ওই দেশের বুদ্ধপুর, কাকদ্বীপ ও মৈপিঠ এলাকার আশ্রয় শিবিরে রাখা হয়।

    ফিরে আসা জেলে ফিরোজ জানান ৪০ ঘন্টা সাগরে ভাসতে থাকা অবস্থায় ভারতীয় জেলেরা উদ্ধার করে চিকিৎসা দিয়ে পুলিশ হেফাজতে নেয়। অভিযোগ করে তিনি বলেন দীর্ঘ আড়াইমাস সরকারের পক্ষ থেকে কোনো খোঁজ খবর নেয়নি। এমনকি তার বৃদ্ধ মা-বাবাকেও সান্তনা দেয়নি কেউ। 

    বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ঝড়ের কবলে পড়ে ভেসে যাওয়া জেলেদের ফিরিয়ে আনতে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে একাধিকবার বাংলাদেশ সরকারসহ ভারতের হাইকমিশনে যোগাযোগ করা হয়েছে। কিন্তু তারপরেও কোনো সুফল মেলেনি। তা শুনে ভারতে আটকা পড়া জেলেদের ফিরে আসা নিয়েও অনিশ্চিয়তায় ছিলেন জেলেদের আত্মিয় স্বজনরা। 

    পরে সরাসরি ভারতীয় হাই কমিশনের মাধ্যমে ভারতে থাকা জেলেদের ফিরিয়ে আনতে আমি একাধিকবার ভারতে গিয়েছি। তা‍ঁরা মঙ্গলবার সন্ধ্যায় নাগাদ বেনাপোল চেকপোস্ট থেকে সেখানে আইনি প্রক্রিয়া শেষে বাংলাদেশে প্রবেশ করে। এরপর বুধবার পরিবারের কাছে ফিরে গেছেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ